শান্তি নগরের তাবৎ মনোহর চড়াই
পালক খুঁটিয়ে নেয় জোড়া ঠোঁটে ।
হৃদি-উদ্যানে একটি বুনোফুল রেখে
ফুসফুসকে বলি জোরে শ্বাস নাও। প্রতিটি চৌকাঠে এখন
অন্ধপুরের দ্বাররক্ষী । জলের স্রোতে মেলে দেই রোদ ,
দরদী আকাশের নাভি থেকে ভয়ের কংসাল ভেসে এলে
মেঘের খণ্ড চুবিয়ে রাখি জলে ।
পোশাক বদলের শুভক্ষণ আরও কতদূরে ?পৃথিবীর পোশাকে আশাকে
বাসা বেঁধেছে বিষ পিঁপড়ে।
* *——**
ঘাতক সময়
———- মোহজালে গেঁথে আছে তৃতীয়ার চাঁদ
নদীর অতলে হিম জরায়ু যেন রুটি স্যাঁকা জালে সেঁকে নিচ্ছি
এপিঠ ওপিঠ ।
ফুটে ওঠে কলঙ্কের পচন ।
আমরা প্রত্যেকেই গুপ্ত ঘাতক ।
কলাপাতার ছায়া দোলায় স্পষ্ট
ভূতের উপস্থিতি ।
ভবিষ্যত যেন অলৌকিক তারে
শুকোতে দেওয়া পাজামা
নড়ছে কিন্তু এগোতে পারছে না ।
*——–*
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…