Categories: রবিয়াণী

প্রজাপতির স্লোগানে ভোর আসে

✍কলমে: তনু ঘোষ ।

“সব ঝুট হ্যায়”! মুখোশ গিলতে গিলতে ত্রস্তপায়ে একলা হাঁটি। ব্যাঙাচির জীবনচক্র পড়তাম আর বর্ষা হলেই, যেভাবে পুকুরপাড়ে গিয়ে বসতাম ।
মানুষের দরকার একটা নৈঃশব্দের! প্রাণহীন চর আবাদী হোক, খোলস ছাড়ো মানুষ। গ্রীষ্মশেষে শিমুল যেমন ফেটে পড়ে, তুমিও ভেসে যাও জল-কাদায় ।
বিভাবরীতে যদি ভাবো বেহাগ, যদি সঙ্গত করো- প্রকৃতির আবহ সঙ্গীতের সাথে, তুমি জিতবে। এ দুনিয়ায় “হয় না ” কথাটি ব্যাকডেটেড।
বিশ্রাম নাও ঘাসের সাথে,
ঘুমাও তুমি, ঘুমাও…..

রাত্রির কাছে হাতপেতে ছিলাম, গভীর ঘুমের ! নিষ্ঠুর হাতে সে আমার রঙীন গেলাসে পুঁতে দিয়েছে – মারিজুয়ানা, যখন প্রজাপতির ডানায় উঠেছিলো — “স্লোগান “!
নেশায় বুঁদ হই, গভীর রাতে নেশা আরো কড়া হয়— অন্ধকার নৈঃশব্দের!
দ্রিমি ছন্দে ভেসে ওঠে অতীত স্মৃতির জলছবি।
আমার পোড়া হৃদয়, সিগারেটের ছাই হয়ে বসে থাকে।
কেন পারিনা, তোমায় ছুঁতে! রেডিওতে কেন বাজে অতন্দ্রিলা? মাথা ছিঁড়ে যাচ্ছে আমার! কারা যেন পিছন থেকে সামনে, বামদিক থেকে ডানদিকে অনবরত পায়চারি করছে। দুই হাতে চুল মুঠি করেভাবি—
“নগ্ন প্রেম”! তারপর, প্রজাপতি ওড়ার উৎস খুঁজি–
হামাগুড়ি দিয়ে…..
ডুবে যাই কালো অন্ধকারে, আকাশের দুর্বোধ্য সংকেতে!

এই মরা শহরে রোজ ফুল ফোটে, পাখিদের জলসায় অনধিকার প্রবেশ করি, আমি দুহাত বাড়িয়ে থাকি– একটা দুটো প্রজাপতি এসে বসুক! তাদের শরীরে আঙুল ছুঁইয়ে দিই- মানুষের অস্তিত্ব জানাতে। হারতে এসেছি– আজ। ওহে, শ্রেষ্ঠজীব! ঝু্ঁকে পড়ো একবার।
তাই এ শহর আজও কবি হয়- উষর ঠোঁটে ফোটে
প্রেমিকের গোলাপী হৃদয়! শুরু হয়েছে অনাদি প্রেমের সুর।
রিস্ট ওয়াচ জানিয়ে দেয়- রাত্রি শেষে ভোর এসে দাঁড়িয়েছে জানলায় ….

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…