১
ক্রান্তিকাল। জেগে থাকে দিন-রাত,
চতুর্দিকে বিপন্ন মানুষ
আড়মোড়া ভেঙে উড়তে চায়
আঁধারের পাখি, মনুষ্যজীবন।
এ এক ক্রান্তিকাল
অন্ধকার দুর্দিন হানাদেয় প্রতি ঘরে
থাবা তোলে হাহাকার
দূর্বিষহ জীবন
আঁধার চিরে ঘুরতে থাকে-
স্বপ্ন-ঘোর মানবতা
জীবনের দুদিকে গভীর খাদ…
২/
দমবন্ধ পার্শ্বিক। নির্জনতার আকাশে বিকেলের ধূসরতা
হৃদয়ের কোনে লেগে আছে কিছু রোদ
দশদিক কাঁপিয়ে ট্রাক যায়
মৃত্যুর কিছু হাহাকার নিয়ে
পরে থাকে ঝিঙেফুলের মত জীবন
হাঁটু মুড়ে দেখে জগৎ -সংসার।
শুনশান নীরবতা চিন্তার ভাঁজে
ভিতরে আঁধার বাহিরে আলো
বিড়াল থাবার নম্রতা খোঁজে বিকেলের রোদ
অন্ধ ফাগুনে রক্তক্ষরণ পাথরেরও হয়
আলপথ ধরে হেঁটে যায় জীবনের হিসাবনিকাশ
দিনমান থাকে নিশ্চুপ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…