Categories: রবিয়াণী

বিরূপাক্ষ পণ্ডা’র গুচ্ছ কবিতা

✒️কলমে: বিরূপাক্ষ পণ্ডা

কবিতাযাপন
———————-
তারপর থেকে কথা । কথার পিঠে কথা । কদমফুল।                                                     সবুজ ধানগাছে এই বৃষ্টি এই রোদ। ডিমের কুসুম।ভোরের পর শিশির ঘাসের উপর মরে । শিল্প সম্ভাবনা ।                                                    মানুষই কর্ম-ধর্ম । শিশুর গালে ঠোঁট । সনাতন ভারত ।


দিনযাপন
—————–                                                    কেউ জানলো না দর্শন
শুনলো না বচন
আদিখ‍্যেতায় ভরে গেল
পরিচিত রতন ।

কাল পেরিয়ে মহাকাল
জ্বলছে মাথা পেট
সকলেই সঙ্কটজনক
হাসছে কর্পোরেট ।

বর্ণপরিচয়
——————–                                                 তুমি আছ বলেই এত সাহস
প্রবল ইচ্ছের সেতু রচনা করে
চলে যাচ্ছি পূর্ণিমায় ।

তুমি আছো বলেই এত প্রেম
ভবিষ্যতের সুখ ভেবে পাঠ করছি
নির্বাচিত গালিব ।

তুমি আছো বলেই আমি আছি
দোতারায় টান দিয়ে গাই
” জল পড়ে, পাতা নড়ে “।

স্বর্গ-নরক
—————-                                                     যখন আগুনে আগুন বাড়ায় হিংসার ঘি
তখন চাহিদামতো দুধ দেওয়া গাই
সিঁদুরে মেঘের মুখে দেয় ছাই ।

যখন জলে জল উত্তাল কান্নার মাঠ
তখন অযাচিত কালো ঝড়ে
শেয়াল শকুনে পাতায় সই ।

মহল
————-                                                            না । লাঞ্ছিত দৃশ্যপট নেই । হাহাকারও নেই
নেই মাংসভোজী কেউ
ওরা এখন বিবশ অপমানে
ক্রমশঃ দ্রিদিম্ দ্রিদিম্
উপভোগ‍্য মহুলের নির্যাস ।

হে অন্তর্যামী ! সামনে এসে দ‍্যাখো
অন্য এক পৃথিবীর নব পত্রপল্লব
অন্তর্লীন পাপ ধুয়ে দিচ্ছে
বিশুদ্ধ নিঃশ্বাসের মহল
ভালোবাসার শাল-পিয়াল ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…