Categories: রবিয়াণী

তবুও থেকে গেল

✒️কলমে: স্বপন রায়


নদীর মতো চির বিরহী দু’কূলজীবন,
ও-পারে তুমি, আমি এ-পারে;
বহুবার ভেবেছি একটা সেতুর কথা,
দ্বিধার ভিতে গড়তে পারিনি তারে।
একদিকে বিভেদের খর স্রোত,
অন্যদিকে বিশ্বাসের নড়বড়ে তল;
আমাদের ভালোবাসা, প্রেম যেন
বালুচরে খেলাঘর, মরীচিকা-ছল!
কত ফোটা ফুল, না-ফোটা কোরক
ঝরে গেছে বিষণ্ন, বিরুদ্ধ হাওয়ায়,
ভেসে গেছে সর্বনাশা অন্ধ স্রোতে,
সে হিসেব কেউ কখনো রাখেনি হায়!
কতবার দ্রোহের আগুন জ্বেলেছি
বুকের মাঝে, কত-যে ক’রেছি পণ
শেকল ভাঙার, তবুও পারিনি;

বরং ক’রেছি করুণ আত্মসমর্পণ!
হৃদয়ের সীমানায় জ্বলে থাকে
নিদ্রাহীন প্রহরীর রক্তপদ্ম চোখ,
দোলে ভয়াল মৃত্যুর কালো ছায়া,
চেতনায় জাগে হাহাকার, জাগে শোক।
গুহার আঁধার পেরিয়ে আলোকে
এসেছি; হেঁটেছি আমরা বহুদূর;
তবুও থেকে গেল আদিম অন্ধকার,
মগজের অসুখ হ’ল না দূর!                                                   ———-

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…