Categories: রবিয়াণী

আঁতুড় এলো ফিরে

✒️কলমে: নিখিল  মিত্র ঠাকুর

আগে মেয়েদের বাচ্চা হলে ১৩ দিন আলাদা একটা রুমে থাকার ব্যবস্থা করা হতো। আলাদা থালা-বাসনে খেতে দেওয়া হতো। এটা ছিল প্রথা। আগে দায়েরা বাড়িতে প্রসব করাতেন। তারা ছিলেন অর্ধ প্রশিক্ষিত। জীবাণু রোধের জন্য পূর্বকল্পিত কোন ব্যবস্থা গ্রহণ করতে পারতেন না। আজকের মতো এতো উন্নত ওষুধ ছিল না, যা সংক্রমণ সহছে রোধ করতে পারে। তাই,  বাচ্চা হওয়ার পর একটা নির্দিষ্ট সময়কাল সদ্যজাত বাচ্চার মা’কে আলাদা থাকতে হতো। এটা যাতে সবাই মেনে চলে, তাই এই প্রথার সঙ্গে একটু ধর্মের ছোঁয়া লাগিয়ে দেওয়া হয়েছিল।

এই আঁতুড় প্রথা নিয়ে একটা সময় সমাজে খুব হয়েছিল সমালোচনা। এখন উন্নত সমাজে এই প্রথা উঠেও গেছে। নার্সিংহোম থেকে তিন দিনের মাথায় বাড়ি ফিরে এসে সবার সাথেই থাকে এখন সদ্যজাত বাচ্চার মা।

যে বিজ্ঞানের সাহায্যে আঁতুড় প্রথা উঠলো, সেই বিজ্ঞানের হাত ধরে আজ আঁতুড় ফিলে এলো। বিজ্ঞানই বলছে করোনা পজিটিভ হলে চোদ্দদিন আলাদা ঘরে থাকো, আলাদা থালা-বাসনে খাও।চোদ্দদিব পর আবার পরিবারের সবার সাথে মেলামেশা করতে পারবে। এই আঁতুড়ের একটা বড়োসরো নাম দেওয়া হয়েছে, যেটা হল হোম কোয়ারান্টাইন। অবশ্য, আগের মতো এখানে লিঙ্গ বৈষম্য নেই। যারই করোনা হবে তাকেই যেতে হবে ১৪ দিন আঁতুড় ঘরে। তাই তো বলি, হোম কোয়ারান্টাইন এর বেশে ফিরে আঁতুড় এলো ফিরে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…