Categories: রবিয়াণী

লকডাউনে – ৩

কলমে: অনাদিরঞ্জন বিশ্বাস

বেশ তো আছি লকডাউনে।                            ঘণ্টা-মিনিট-সেকেন্ড গুনে
দিনরাত্তির পার হয়ে যায়
বন্দী থেকে ঘরের খাঁচায়।

লকডাউনে বেশ তো আছি
মরার ভয়ে দিব্যি বাঁচি।
আজকে বাঁচা, কাল কী হবে ?
আর কতকাল অমর র’বে?

বেশ তো আছি লকডাউনে
খবর খেয়ে, খবর শুনে,
ফোনস্ক্রিনে দু’চোখ এঁটে
দিব্যি সময় যাচ্ছে কেটে।

লকডাউনে বেশ রয়েছি
সঙ্গীবিহীন, সয়েই গেছি।
বই হয়েছে বন্ধু এখন
তাতেই নিবেশ করেছি মন।

লকডাউনে কাটছে খাসা
সার করেছি মায়ের ভাষা।
বাংলা বলি, বাংলা শুনি
কল্পনাজাল, তাও তো বুনি।

বুনতে গিয়ে এই তো কেমন
তৈরি হ’ল শব্দবুনন।
খারাপ কি এ? তোমরা বোলো –
সব মিলে যা তৈরি হ’ল!

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…