—————————————
কেমন আছো কবি তুমি? অনেক দিনের পরে
ধীরে ধীরে পা রাখলে আমার মনের ঘরে।
আমার প্রথম স্বপ্নপুরুষ, প্রথম ভালোলাগা
‘সঞ্চয়িতা’ আঁকড়ে বুকে বিনিদ্র রাত জাগা।
একটি বছর, দুইটি বছর, নিজেকে তিলে তিলে
তৈরি করে নিয়েছিলাম, যেমন চেয়েছিলে।
আমার তখন কতই হবে? ঠিক নেই আজ মনে
শাঁখাপলা, মাথায় সিঁদুর, রইলে মনের কোণে।
সেই কিশোরী বয়স থেকে ভালোবেসেছি যাকে
নতুন ঘরে গিয়ে আমি ভুলেই যাবো তাকে?
বুকের মাঝে আছো তুমি, ছাড়িনি একচুল
এখন আমার মধ্য বয়স, হয় না তবু ভুল।
ভেবেছিলাম এই জন্মে হবে না দেখা আর
বুকের ব্যাথা মোচড় দিয়ে ওঠে যে বার বার।
ছেলের ডাকে ঘুম ভাঙলো পঁচিশের ওই ভোরে
সামনে দেখি দাঁড়িয়ে আছো, ‘সঞ্চয়িতা’ ধ’রে।।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…