একদা এনাত চাচা মুলি বাঁশে চুবড়ি বুনতে বুনতে
রাধাসায়রের গল্প বলতো … চোখের তল অবধি
তলিয়ে যাওয়া জল -গল্প।
অতলান্তের ছলাৎ ছলে
নাকে নথ পরা কালবাউশ …উড়ে আসা
কাজলপাখি।
চৌধুরী বাড়ির রাধামণি
অতুল গোঁসাই কে ভালোবেসে,নয়নাভিরাম
সে নয়নে বসে থাকতো নীরবের পাশে।
দূরে… বহুদূরে পরাণমাঝির বৈঠাধ্বনি …
“জলে যাইও না যাইও না,
ঘাটে রইও না।”
স্বভাব বৃক্ষে ফুল ধরলে ,খেপি চুলে
জড়িয়ে নিত আখড়াই ঘ্রাণ…মেঘ ডাকলে
মানভঞ্জন ।
ঝুরুক ঝুরুক নাচ গান —
‘রাধা চল কেনে তুই
কেন্দুলীর মেলা।’
দেহের কোরক নুইয়ে দেহতত্ব বোঝা।এমন
আমরুল জামরুল প্রেম পীরিত কেউ বুঝি
চায়নিকো তেমন।
সে এক স্মৃতিচারণ রাত।
রাধামণি জলকে দিল দেহ…মেঘলা রঙ
বান্ধবী বিচ্ছেদে অতুল গোঁসাই বিষে নীল।
এখন কারো বিরহ পেলে
রাধাসায়রে দোতারা বাজে।কান পাতলে
শোনা যায় —‘রাধা ,চল কেনে তুই
কেন্দুলীর মেলা।’
——*—
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…