প্রেমিক শীত
বাউন্ডুলে শীতে’র গায়ে
কুয়াশা’র চাদর জড়িয়ে
চলে গ্যাছে হেমন্তের দিন
ফসলে’র গান তখনও
লেগে আছে কাস্তে’র ঠোঁটে
খোলা চাঁদ হারিয়েছে যৌবন
তবু শুকনো স্তন থেকে
ফোঁটা ফোঁটা ঝরেছে শিশির
নখে-দাঁতে সারারাত যে মেয়ের
ছিঁড়েছে শরীর
অসতর্ক, খুবলে খেয়েছে মন
মেথর-পট্টি’র নর্দমায় মুখ গুঁজে
সস্তা ব্লাউজের ছেঁড়া হুক বেয়ে
ব্যথাতুর বিভাজিকা যেন
হাপরের আগুন — মচমচে লাল
বোবা কালসিটে জমে নীল অভিসারে
শীত শুধু ঢেকে দেয়
আ-খোলা তলপেট
উদাত্ত প্রেমিক সে যে!
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…