Categories: রবিয়াণী

সুচরিতা চক্রবর্তীর তিনটি কবিতা

✍️কলমে: সুচরিতা চক্রবর্তী

 

ঝড়ের আওয়াজ

আজ উনুন জ্বেলেছি রোদ উঠেছে বেশ
ওল্টানো তুলসীপাতা যত্নে পেতেছি লিঙ্গে।
সেরে গেছে সব অসুখ যদিও তা নয়
ভাবছিলাম কাল থেকে কাজে যাবো
প্রতিদিন রোজের যে কী প্রয়োজন!
দুই কিলো চাল জানে আর জ্যান্ত মাছ।
কেউ খোঁজ নেয় না চালের কিলো কত
কোলের বাচ্চাটাও বড়ো ঘ্যানঘ্যানে
বুকের দুধের কী দোষ! এত মড়ক!
শুধু একটা কাজ সাজানো প্রেমিক নয়।
জীবন যাপন ইচ্ছে কোলে বাচ্চা উনুন
সব মেরে ফেলতে পারি না; যদিও অনাহারে কেউ আত্মীয় হয় না।

শীত

শতেক কাজে মেঘের মতো
ওড়না থাকে বুকে
মেঘ সরলে মেঘবালিকা
আটকে একটা হুকে।
ফুটপাত সব দুর্লভ, যেন
আশ্রয়েরই দায়
নরম শীতে রোদ মেখেছি
আজকে এলো গায়।

মৃত্যু সংকলন

অন্ধকার ঘনালেই অসংখ্য সেনা নেমে আসে
এ সেনারা মানুষ না, চাবুকের আঘাত
অবাধে চলতে থাকে মস্তিষ্কের ভেতর,
এত প্রশ্ন কেনো? উফফ অসহ্য
আমি দায়বদ্ধ নই তোমাদের কাছে
হাতের সমস্ত রেখা সমান করে দেবো
কোন পথে পালাবে তুমি সৈনিক?
জ্ঞান জেগে ওঠার মজাই আলাদা
সমস্ত ব্যুহের পথ মিলছে শ্মশানে
সৈন্য তুমি নিপাত যাও, প্রশ্নের উত্তর
আমি দিতে বাধ্য নই। আজ থেকে
হোক অন্য জীবন আর মৃত্যু সংকলন।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…