Categories: রবিয়াণী

বোকা খায় ধোঁকা

✍️কলমে: বঙ্কিম বিহারী মাইতি

বোকা, বোকা, বোকা,
বোকা খায় ধোঁকা।
নেতা মুখে সৃষ্টি
টক্ ঝাল মিষ্টি।
ফেরি করে স্বপ্ন
বোকা তাতে মগ্ন।
আহা! নেতা কাঁদে
দুখীর সংবাদে।
এজীবন ভরে
মানুষের তরে–
করেছে লড়াই
নিজ সুখ ছাড়াই।
জীবনের শেষে–
ভাবে অবশেষে…..
সারাদিন ভেবে–
ভেবে, ভেবে, ভেবে
যৌবন আর সুখ
কবে গেছে উবে।

ভালো ছিল, বোকা
গিলে খেতো ধোঁকা।
হঠাৎ কি হোল
চোখ খুলে গেল–
দ্যাখে, একি সব!!
নেতার বৈভব;
উপকৃত জন
সবে আত্মজন।
দুখী আতুরেরা।
তারা দিশেহারা।

নেতা কি সেয়ানা!!
ছল্ ধরে নানা।
বোকা বলে হেসে,
গুনে নাও শেষে….
বোকা একদিনে
থাকে এক জনে;
কিছু জনে ধোঁকা….
কিছু দিন বোকা।
সব দিন সবে–
বোকা নাহি রবে।

****

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…