Categories: রবিয়াণী

আগামী কুরুক্ষেত্রের ঠিকানা

✍️কলমে: অমিত সরকার

এই গ্রামে
কেউ কেউ এখনও আকাশ বাঁধে ঘরের বদলে
ঘুঁটের উনুনকে পাশ কাটিয়ে জাতিস্মর রাস্তারা
হেঁটে যায়
রেডিও বাজে কলঙ্কিত সুরে
সিঁদুর রাঙানো চোখে
সারারাত জেগে জেগে চুল বাঁধে মেয়েসাবানেরা
ভোরবেলা স্কুলে যায় ডিপ টিউবওয়েল
রবিফসলেরা জন্মমুহূর্তেই শিখে যায় ব্যথার নিয়ম

শাণ্ডিল্য গোত্র, মকর রাশি ও শ্রবণা নক্ষত্রকে নিয়ে
এখানেই আমার রাজপাট, ষড়রিপুর পরব
ইউরিয়া আর ডিওপি-র সুগন্ধে ভরা রাক্ষসের গান
সহস্র বছর পরে এগ্রামেই ফের
কুরুক্ষেত্রের যুদ্ধ হবে কবিতার উত্তরাধিকার নিয়ে…

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…