Categories: রবিয়াণী

দুষ্মন্ত

✍️কলমে: মধুমিতা বেতাল

নীল দিঘির ঢেউয়ে কোষ্ঠিপাথর ফেলে
তুলে এনেছি দুষ্মন্ত,
হুবহু শকুন্তলা হয়েছি স্বভাবে।
কুসুম কুসুম চোখের নীশানায় জীবন গুছিয়ে
মৃতসঞ্জিবনীর ডাল চিরে বানিয়েছি
প্রেমের কলমচারা।
কোনো এক অলৌকিক ধ্বনির উচ্চারণে
তুমি বারংবার মহোৎসব ডেকে এনেছ আমার নামে।

কী বলি বলোতো…!
মাঝে মাঝে বড়ো অভিমান হয়…
ক্ষয় ঢাকতে ঢাকতে বাউন্ডুলে পোশাকের সঙ্গে পরজন্মের গল্প শুনি।
পিরামিডের টুকরো টুকরো খণ্ডে সপ্তঋষির
পবিত্রতা লিখে বিনা মন্ত্রে হোমাগ্নী জ্বালি।
সিন্দুক খুলে বসি দুরন্ত ঝড়ের মুখে,
পোড়া নিদ্রার দির্ঘ রাত্রির কণ্ঠে
কবিতার পঙক্তি ছাপায়।

আংটি খুব যতনেই থাক আঙুলে।
দুষ্মন্ত এবার তুমি একটা পাহাড় হয়ে দাঁড়াও
বৃষ্টি থেকে শুষে নাও মাটি মাটি স্বাদ।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…