আবহকাল থেকে বয়ে বেড়াচ্ছি একটি পাণ্ডুলিপি
গিরগিটিরর মতো পাল্টে যাচ্ছে পাণ্ডুলিপির রং
কখনও সবুজ কখনও নীল
আবার কখনওবা ধোঁয়াটে
পাল্টে যাচ্ছে পাণ্ডুলিপির পটভূমি।
আমি দাঁড়িয়ে কালের গর্ভ থেকে সাজানো মঞ্চে
প্রস্তুত হচ্ছি অন-স্ক্রিন গল্পে।
তাই প্রস্থেটিক মেকআপে সাজিয়ে নিচ্ছি
এ যেন নিজের সঙ্গে নিজেরই মিমিক্রি।
এ গল্প আমার, এ গল্প এক প্রতিশ্রুতির…
প্রতিশ্রুতির আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে
আমার মোম মোম ডানা দুটি।
সমস্ত প্রেক্ষাগৃহ জুড়ে হামাগুড়ি খাচ্ছে
এ কীসের শূন্যতা?
মৃত ঝিনুকের মতো ওৎ পেতে আছে
খোলসের বেড়াজালে….।
একটা অশান্ত ঢেউ বিলাপ
ভেঙে দিতে চাচ্ছে সমস্ত প্রেক্ষাগৃহ।
হে আমার যুগপুরুষেরা
হে আমার অণির্বিৎ ঈশ্বরেরা
আমায় একটি ব্রহ্মাস্ত্র দাও —
নিয়ম ভাঙার নিয়ম গড়বো আজ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…