Categories: রবিয়াণী

রূপকথার গল্প

✍️কলমে: অভিজিৎ রায়

 

নদীর কাছে সাঁতরে যেতে পারি
উড়তে পারি আকাশ ডাকে যদি
পথের ডাকে কখনও ভাব, আড়ি
হঠাৎ দেখি বসার ঘরে নদী…
এগিয়ে এসে বসেছে সোফা পেতে,
জানলা খুলে আকাশ ঢোকে ঘরে;
ওড়ার ডানা নদীর জলে মেতে
সাঁতার দিয়ে ওঠে মেঘের চরে।

মেঘের বাড়ি আমার পাড়া থেকে
অনেক দূরে; যেতে ইচ্ছে হলে
ডানা কোথায়? আকাশ খুলে রেখে
সাঁতার শেখে কারা চোখের জলে?
শ্যাওলা পড়া প্রাচীন বাড়িগুলো
দাঁড়িয়ে থাকে মেঘের গলি জুড়ে;
ড্রয়িংরুমে আকাশ এসে শুলো
নদীর জলে বিছনা গেছে পুড়ে।

বালিশ পোড়া গন্ধে বমি আসে,
চাদর পোড়া গন্ধে মনখারাপ;
নদীর জলে আকাশ কেন ভাসে?
পাড়ার মোড়ে চর্চা, মনে পাপ।
পাপের কথা, কাহিনি লেখে মেঘে;
চরিত্র কি মাথায় মাখে? খায়?
সারারাতের আকাশ থাকে জেগে
নদীর জলে আকাশ শুতে চায়।

ওড়ার কথা, সাঁতার দিয়ে ভুলি
সাঁতার ভুলি আকাশ নিয়ে শুয়ে
শব্দ জানে কোথায় রং-তুলি
সময় দেবে স্মৃতির গলি ধুয়ে।
স্মৃতির নদী, স্মৃতির মেঘ-জল
আকাশ জুড়ে আঁকছে ছবি আর
মনখারাপে স্মৃতিই সম্বল
পুড়ছে স্মৃতি; ধোঁয়া, অন্ধকার।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…