Categories: রবিয়াণী

একটি হলুদ রবিবারে

✍️কলমে: আশিস মিশ্র

(পর্ব–১৫)

হঠাৎ কী মনে হলো, আমাদের রবিবারের হলুদ আড্ডাটি বুধবারে হয়ে গেল। আর সবকিছু যেন জোগাড় করতে বন্ধুদের কোনো সমস্যা হলো না। শিশির, বিপ্লব,সায়ন,বিশ্বজিৎ। আর সইফুলের মতো তরতাজা চালক। সোজা সমুদ্রের কাছে।
মাস ছয়েক পর এই এতটা পথ চক্কর মারতে মারতে মনে হলো, কোথাও কোনো অতিমারির গল্প নেই! বাসভর্তি মানুষ। বাজার- হাটে ভিড়। যেদিকে চোখ যায়, মানুষের চলাচল। বড়ো প্রাণময় মনে হয়। তবুও এই প্রকৃতিকে সেদিন কেমন অচেনা মনে হলো। জীবনকে মনে হলো একটি ‘কড়চার পাতা’। তাতে কতো টুকরো ঘটনা।
দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। শুরু হলো ওদের গানের মাতন। সেই গান ” ইয়ে রাতে ইয়ে মৌসম নদী কা কিনারা / ইয়ে চঞ্চল হাওয়া.. “। মনে হলো এই গানের ভাষা যেন আমাদের। যদি এমন করে লিখতে পারতাম। যে চিত্রকল্প জাভেদ আখতার লিখতে পারলেন তা আমরা তো পারতাম কেউ। কিন্তু না। সবাই সবটা পারে না যে। আর এই সহজ কথায় যে সুর দিলেন অানুমালিক তা কোথায় নিয়ে গেলো আমাদের, তা নিয়ে সারারাত আমরা ভেসে চললাম।
কোনো কোনো দিন সমুদ্রের ওপর রাতের ভেসে থাকা মেঘের আড়ালে চাঁদকে অন্যরকম মনে হয়। মনে হয় এ চাঁদ সেই আগের চাঁদ নয়। এ চাঁদের যেন আজই জন্ম হলো। আর জন্মের পরেই সে যুবক বা যুবতী হয়ে উঠেছে। এই অপরূপ রাতের নিসর্গ দেখলে কতোকিছু মনে পড়ে।
একদিন এমন চাঁদ মাখা সমুদ্র দেখে নিশ্চিত শক্তি চট্টোপাধ্যায়ও বীচে শুয়ে পড়েছিলেন। “কক্সবাজারে সন্ধ্যা “লেখা হয়েছিল তাঁরই হাত দিয়ে।
এমন দৃশ্য কেবল তাঁর কথাই মনে করায়। মনে পড়ছে, তিনিও যেন আমাদের সঙ্গে আজ রয়েছেন। ওই তো অন্ধকারে টলোমলো পায়ে জলের দিকে হেঁটে যাচ্ছেন,আর গাইছেন –”… ক্ষণে ক্ষণে আপনমনে মনে আমায় থাকতে দে না…”।
আমরা সবাই তখন গলা ছেড়ে বলে চলেছি–” তীরে কী প্রচন্ড কলরব / জলে ভেসে যায় কার শব/ কোথা ছিল বাড়ি/ রাতের কল্লোল শুধু বলে যায় / আমি স্বেচ্ছাচারী…”।
আজ আমরা সবাই স্বেচ্ছাচারী। একএকদিন এমন না হলে জীবন পানসে মনে হয়…

(চলবে)

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…