কোন্ নিয়মে আবার এলো ভাইরাস মহামারী
লক্ষ প্রাণের হলো বলি নিঃশ্বাস হলো ভারী।
জীবন ছিল লাগাম ছাড়া হৈচৈ কলরব
হঠাৎ করে বদলে গেলো ওলটপালট সব।
ঘরে বসে হচ্ছে অফিস কম্পিউটার ফোনে
কিছু আবার হলো ওপেন আশঙ্কা তাই মনে।
পেটের টানে ছুটছে লোকে করতেই হবে কাজ
যাঁরা এখন তাও হারাল তাঁদের মাথায় বাজ।
পকেটেতে স্যানিটাইজার মাস্ক দিয়ে মুখ ঢাকে
চলার পথে সঙ্গী ওরা সবসময়ই থাকে।
বাঁচতে গেলে মানতে হবে কিছু নিয়ম কানুন
দরকারেতে বেরোন শুধু একটুখানি মানুন।
সাক্ষাৎ হোক করজোরে করমর্দন ছাড়া
দূরত্বটা থাকুক শুধু মানবিক হোক ধারা।
লড়ছে যাঁরা ময়দানেতে কর্তব্যের ডাকে
প্রার্থনা এই তাঁরা যেন সুস্থ সবল থাকে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…