লঁক ডাউনের কবিতা
লঁক ডাউনের ফ্যোচকামিতে
হেঁচকি আসে বাপ্ !
খেঁচকি লাইগে এই কমরে
কড়ক লাগা তাপ !
যে যার মত কইরছে বাজার
আচার জমে আমে
ইলিশ কিনে হাসছে কাকি
হাজার টাকা দামে ।
চাচার দাড়ির লীল চিরুনি
ঝিরঝিরানি হাওয়ায়
কইরছে পাচার চালের র্যাশন
দিলখুশি গান গাওয়ায় !
বাঁচার আ’ল রক্তে ভিজে
মানুষ কাইন্দে ভুখায়
পরিযায়ী মইরছে শমিক
প্যাটের পানি শুখায় !
সরকারি শাল সেগুন বনহে
ঢুইকছে রে গাছচোর
আমফান ঝড় মিশল তাথে
কী জ্বালা ! কী ঘোর !
পরিযায়ী বালিকার কথা
ই—দ্যাশট্য হামদের হল্যে
হামার কথা ভাবথ !
তুমহার কথা ভাবথ !
সোবার কথা ভাবথ !
তা না কইরে মিত্যুকে হঁঃ
ভোটের লাগে দাবথ ?
হাঁটথ্যে হাঁটথ্যে ফস্কা পাঞে
প্যাটেতে নাই পানি
ই-দ্যাশট্য কার বঠে বাপ্
কি জানি নাই জানি !
মা-ট্য হামার মইরল্য পথে
হাঁটব কত ধূর ?
ই-দ্যাশট্য কাদের ন বাপ ?
কুথ্থায় মধুপুর ?
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…