পরম্পরা
বৃক্ষ তার বংশলতিকা লিখে রাখে না
কোনো কুক্কুরী তার প্রপিতামহের নামও জানে না
আমি আমার ডান হাতে সন্তান
আর বাম হাতে পিতাকে লিখছি
ওগো মোহজাল
আমাকে ছিন্নভিন্ন করে দাও
শুধু প্রতিপদ তিথি জুড়ে
নৌকোটিকে করেছি প্রণাম ।
ছেলেকে,বাবাকে
মাঝরাতে ভাড়াঘরের বারান্দায়
স্প্যানিশ গিটারে বাবা বাজিয়ে যেতেন
একটাই গানের সুর
দূর দ্বীপবাসিনী…
মাঝরাতে অসমাপ্ত চিত্রনাট্যের
ওপরে মাথা রেখে
ছেলে এখন ঘুমিয়ে পড়ে
এরা দুজনেই আমার চেনা শত্রু ।
আমি হাত বোলাই
সন্তানের মুখ থেকে সরিয়ে দিই
অবিন্যস্ত চুলগুলি
পিতা ও সন্তান এদেরই তো মাঝে
একটা সেতু হতে চেয়েছিলাম ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…