Categories: রবিয়াণী

রহস্য তলিয়ে যায়

✍️কলমে: হীরক  বন্দ্যোপাধ্যায়

ভাঙা নৌকো বয়ে চলেছে নদী সমুদ্রে মেশার তাড়ায়, দিনের আলো রাতের অভিসন্ধিতে
ভেসে চলেছে উদাসীনতায়
জল আর ছায়াবৃত্তে ডাঙা নেই
মঙ্গলে এখনো জীবনের ভীড়।

রহস্যে তলিয়ে যাচ্ছে শিশু নারী মেঘহীন আকাশমানব দৃশ্য অদৃশ্যের মাঝে আমাদের
পরিচয় হলো আজ ,এখন আমি তোমাকে
কীভাবে বোঝাই ? অমরত্বের দিকে দৌড়েছিল
যারা একদিন, তারা এখন চন্দ্রবিন্দু
বিসর্গের মাঝখানে দেহহীন এই সফর বলেই এখনো দেখতে পাচ্ছি
একজোড়া সোমত্থ নারী -পুরুষ অন্ধকার আকাশের তলায় সিল‍্যুট হয়ে গেছে।

একটা ব‍্যথার বৃত্ত একটি ট্রাপিজিয়ামের দিকে হাজার বছরের দৌড় ,একটি সমকোণী ত্রিভুজের কাছাকাছি পোড়োবাড়ি আর অতীত
আ্যলবামগুলোর উপর নীল রঙের যন্ত্রণা
তবুও এখনো বৃষ্টি পড়ছে
গাছ পাতা ঝরাচ্ছে
বরফকে বরফ বলতে ভুল হচ্ছে না
এতেই আমার স্বস্তি মাষ্টারমশাই….

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…