একুশের মন্ত্র
একুশ বছর বয়সে মনে হয়েছিল
সংখ্যাটি বিদ্রোহের
বায়ান্ন বছর বয়সে মনে হয়েছিল
সংখ্যাটি বিপ্লবের
বাষট্টি বছর বয়সে মনে হচ্ছে
সংখ্যাটি যৌবনের।
কারণ, বাষট্টির আগেই
৫২ ও ২১ আমাকে
মন্ত্র শিখিয়েছে।
এই তিন অর্থময়তা
সাত-সতের নয়
শুধুমাত্র ছাব্বিশও নয়
উপর্যুক্ত সংখ্যগুলো
আমাদের যাপিত জীবনে
আমাদের স্বত্ব-পুরুষ
আমাদের বিদ্যমানতা…
৭ই মার্চ তাই পথের নিশানা
সেই পথ নির্দেশক ১৭ই মার্চ
২৬শে মার্চ আমাদের প্রাপ্তিসমূহ
এই যে ধারাবাহিক সংখ্যাতত্ত্ব
এই তিন অর্থময়তায়
আমাদের প্রকৃত ঠিকানা।
যদি তুমি তোতাপাখি হও
চাবিটি আমার হাতে
তুমি খুলবে কী করে!
তুমি তো ময়না নও তোতাপাখি নও
বাজপাখি বানিয়ে তোমাকে
খাঁচায় ভরেছি।
খাঁচার বাইরে যতো তোতাপাখি ময়না ও টিয়া
হা বলতেই তারা হামিদপুর বলে
হারামজাদাও…
এই সব তোতাপাখি কখনো কখনো
আমাকে বিপদে ফেলে।
চাবিটি আমার কাছে
আঁচলে রেখেছি বেঁধে
তালা খুলে দিতে পারি যে কোনও সময়
যদি তুমি তোতাপাখি হও।
নবনীতাকে নবীন ভেবে
নবনীতাকে নবীন ভেবেছি তাই
ভুল ভেঙে গেল মনের জীর্ণতায়
বোশেখ শুধু বৈশাখ নয়, রাখী
বন্ধনে ওই মোহনীয় বৈশাখী
দুজন যখন একীভূত হয় ঝড়ে
প্রকৃতি তখন তৃপ্ত পঞ্চস্বরে
নবনীতা তাই শুধুই নবীনা হলে
বিমুখ বোশেখ আড় ভাঙে বল্কলে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…