দিঘি
বৃষ্টিদিন এলে তৃষ্ণা থেকে মুক্তি পায় মাটি, গাছ।
বৃষ্টিদিন এলে তোমার চোখে
শ্রাবণ ভেসে ওঠে, দিঘি পরিপূর্ণ হয়।
চোখের দিঘির মতো এমন
দিঘি আর কী আছে!
যেখানে গভীর থাকে ভালবাসা
সব যেন টলোটল এই দিঘিতে।
হরিণীর চোখে এক দিঘি থাকে
মাঝে মাঝে শূন্যতা ভেসে ওঠে
মাঝে মাঝে চঞ্চলতা উঁকি দেয়
বৃষ্টিদিনে দিঘি পূর্ণ হয় কানায় কানায়।
তোমার চোখ যখন দিঘি হয়
আমার ভালবাসা পূর্ণতা পায়।
মৃত্যু
একটি ভ্রমণ একটি পরিভ্রমণ
তারপর গমন
আমি তারই অপেক্ষায়….
ভয়- ডর রেখে এসেছি আঁতুড়ঘরে
যেখানে কেউ ফেরে না।
জয়, সেতো অনিশ্চিত খেলা
অনিশ্চিত থেকে নিশ্চিতের দিকে
আমরা….
মেঘেরা কীভাবে রঙ বদলায়!
আষাঢ়ের প্রথম দিবসে আসতে পারে চৈত্রদিন?
বর্ষশেষেও মেঘের আধিপত্য?
মেঘই জীবন?
নাকি মৃত্যুর মতো রহস্যে মোড়া!
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…