Categories: রবিয়াণী

বিদ্যুৎ মিশ্র দুটি কবিতা

✍️কলমে: বিদ্যুৎ মিশ্র

সকাল

অনেক বেলা করে এই সবে ঘুম ভেঙেছে আমার
এখন এক পেয়ালা চা খেয়ে বেরিয়ে পড়ার পালা,
তুমি শুধু অবাক হয়ে দেখো পাতায় পাতায় ছড়িয়েছে
সূর্যের লাল থাবা। রাস্তার দুই ধারে ব্যস্ত মানুষের ভীড়।

খবরের কাগজ হাতে লোকতন্ত্র সংকটে।
সব কিছুই চোখের
উপর একটা আবরণ ঢেকে আছে
স্পষ্ট দেখা যায়। তবু
সূর্য উঠলে ব্যস্ত হয়ে পড়ে সমস্ত শহর।

মানুষ

হঠাৎ করে বদলে যাওয়া মানুষগুলো ভীষণ প্রিয় হয়।
ঠিক যেমন শূন্যতার মাঝে আচমকা
ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়
সারাজীবন পাশে থাকার অঙ্গীকার করে
জীবনটাকে রঙিন গড়ে তুলে
এক ঝাঁক প্রজাপতির মতো
বেঁচে থাকার প্রতিটা মুহুর্ত
ভীষণ মূল্যবান মনে হয়।
আর ঠিক তখনি সেই মানুষটি লুকিয়ে পড়ে
আসলে কেউ হারিয়ে গেলে এত কষ্ট হয় না।
চোখের কাছে থেকে যখন মানুষটা
ধীরে ধীরে বদলে যেতে থাকে
প্রাণপণ চেষ্টা করেও তাকে ধরে রাখা যায় না।
সেই মুহুর্ত গুলো সহ্য হয় না।
কিছু মানুষ দিব্যি পাশ কাটিয়ে চলে যায়
অচেনা মুখগুলির মতো বোঝা যায় না।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…