মহাজন্ম–১
ভূমিষ্ঠ করেছিলে
গর্ভ ছিঁড়ে রাতভর কী বিষ্ময়ে দেখেছিলে, সৃষ্টিকে ।
গর্ভফুল খসামাত্র, মায়াপথ–
ষড়মন্ডলের হাড় মাস রক্ত মুত্র ।
উলু বাজলো,ঘিরে ফেলল বোবা শব্দ ধ্বনি ।
ফিরে আসি খড়ম ও জড়ুলে ।
এই তবে গোবরজল, তুলসীতলা,
হলুদমাখা স্নান ।
কেউই জানে না আমি ছাড়া, পদ্মনাভী–
কিভাবে কাদায় ফুটে থাকি ।
কেন যে এসেছি আর কেনই বা মিশে যাবো
মাটি ও বাতাসে, সপ্তধাতুতে, এই মায়াভূমে ।
এ আমার মহাজন্ম, বরণ কর ষোড়শপচারে ।
খিল খিল হা হা, এই কবিজন্ম,
ফুৎকারতা ।
সেই বোধিবৃক্ষতলে —
পরমান্ন দিও আমি ক্ষুধার্ত ।
মহাজন্ম–2
অবাক হয়ে দেখি, পৃথিবীর কোলাহল
বোবা কান্না, পৃথিবীর হাঁ গহ্বরে শুয়ে ।
হা ঈশ্বর- হা পৃথিবী তখনো বুঝিনি–
জ্ঞান বৃক্ষের ফলের মতো,
আমাকে অন্ন নিতে হবে, এবং শব্দের জামপাত্র
আমাকেও ফিরে যেতে হবে
ক্রমশ শব্দরা পেঁচিয়ে ফেলে
নদীরা উলুধ্বনি দেয় ।
মগধের পথে পথে, হায় শালবৃক্ষ তলে মাতৃহারা
জ্বরা মৃত্যু ও সন্ন্যাসী, কিসের অন্বেষণে
এই মহাজন্ম,কিংবা কুশিনগরে
দুটি শালবৃক্ষের বিছানায় শুয়ে থাকি ।
দেখি বার্চর বাকলে ত্রিপিটক ।
মৈত্রেয়ী হব বিরাশী হাজার বছরের আয়ু নিয়ে
কেতুমতি নগরে জন্ম নেব ।
পায়াসান্ন, হে সুজাতা দিও ।
বোধিমগ্ন হবো ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…