মহাকাল ও হরপ্পার কথা
হরপ্পার পায়ে পায়ে ছিল আলোর দৃশ্যপথ।
ইতিহাসে জেগে থাকা অন্ধকারের ভেতর ছিল তবু অজস্র ক্ষয়ে হাজারো জিজ্ঞাসা ।
মৃতদিন ঘিরে ঘিরে ছিল স্বপ্নের আকাঙ্ক্ষা
পৃথিবীও একদিন মরণ উপত্যকায় এলে ডুবে যাবে কাল মহাকালের অতল ঘুমে ।
তবুও তো বাসনা তার মরা ছায়াদের
পাশে পাশে থাকে।
বসন্ত বাতাসের দিনে প্রাচীন পাতাটির মতো আকাশের দিকে চেয়ে ।
অনন্ত জীবন-অনন্ত মৃত্যু মাঝে বাঁচে ইতিহাস
বাঁচে প্রাণ আর
হরপ্পার জলাধার ও তার প্রত্নশরীর ।
মৃত্যুশোক ও জন্মদিনের উল্লাস
প্রিয় বাসভূমি আর কোলাহল ফেলে অতল ঘুমে নির্বিকার নদী তীর, পোড়া কলস ছুয়ে ছিন্ন মায়া।
বিন্নি খৈ উড়ে গেছে হাওয়ায়,এঁকে গেছে কেউ
স্মৃতির নিঃশব্দ রঙিন মুখ।
হরিকথার কলরব রাত্রির অন্ধকারে মিশে যায় । আধপোড়া কাঠ আর আধপোড়া স্বপ্নের নিঃসঙ্গতা নিয়ে দাহভূমি জেগে থাকে অন্ধকারে ।
কাকেদের হাহাকারে তবু সকাল আসে। স্মরণকালের ছায়া পুড়তে থাকে নান্দীমুখ ঘরে । জনপদে আজও কিসের উত্সব !
বুঝি আজ জন্মদিন কারও। দাহভূমিতে কে ভাঙে ছাইধুলোর ঘর ?
সুখধ্বনিও উঠুক তবে আজ!
মহাকালের চলাচলে মৃত্যুশোক ও জন্মের উল্লাস ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…