Categories: রবিয়াণী

দুটি কবিতা

✍️কলমে: অজিত বাইরী

দিনান্তের আলো

উদ্বেগ, উৎকণ্ঠায় ভরা দিনগুলো
কাটাচ্ছি খাঁচাবন্দি পাখির মতো;
ভুলে গেছি ডানার উড়ান।
দু’চোখে ক্রমশ কমে আসছে আলো;
দিন না- ফুরোতেই যেন
বিকেল নেমে এসেছে চৌকাঠে।

বাতাসে গুনগুন করছে মহামারি;
ক্রমে ছোট হয়ে আসছে সংশয়দীর্ণ আকাশ।
ঘরে ঘরে মৃত্যুভয় ভেজিয়ে দিচ্ছে দরজা;
কে জানে, কখন সিঁধ কাটে সংক্রমণ
অচেনা আগন্তুকের ছদ্মবেশে!

ইচ্ছে…ইচ্ছে…ইচ্ছে…
ইচ্ছেগুলো ক্রমশ শুকিয়ে যাচ্ছে
গাছের না- ফোটা কুঁড়ির মতো;
ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে বাঁচার উদ্যম;
সুখ ও আনন্দের অনুভূতিগুলো
সাদা কাগজের মতো ফ্যাকাশে।

দিন থেকে দিনে পদার্পণের
উচ্চাশা নেই, সৃষ্টির আনন্দ উচ্ছ্বাস নেই;
শুধু গুহামধ্যে নিরন্তর হিম দিনযাপন।
এই কি বেঁচে থাকা? পঙ্গু ডানা;
মৃত্যু শমন নিয়ে দাঁড়িয়ে দরজায়
ঝাপসা চোখে খুঁজি তবু গবাক্ষে
দিনান্তের অপস্রিয়মান একচিলতে আলো।

ছাদ

সিঁড়ি ভেঙে উঠলেই
ছাদ–
ছাদ মানেই তো আকাশ।

আকাশে একটি পাখি–
স্বর্গীয় উদ্ভাস।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…