ঘ্রাণ
গন্ধমাদন পাহাড়ের কথা ভেসে উঠতেই
মনে পড়ে এ শহরের গন্ধ গলির কথা!
জিভে জল আনা এক একটা সুবাস পাক খেতে খেতে
বস্তির বেড়াল গুলোর পেটে অবিরাম সুড়সুড়ি দেয়!
আহা কোনটা কসা মাংসের, কোনটা ইলিসের,
কোনটাবা গাওয়া ঘিয়ের ! কেউ তৃপ্তির ঢেঁকুর তোলে
তো কেউ ঘ্রাণেনঃ অর্ধ ভোজন! কী অদ্ভুত বৈরিতা!একদিকে প্রাসাদ নগরী তো অন্যদিকে বস্তি
একদিকে সুখ সমৃদ্ধি অন্যত্র দীন হীন ছিন্নতা!
অবশ্য এক -আধবার দুধ পোড়া বিকট গন্ধও আসে
সেই কটু গন্ধ বস্তির নাকে গেলে ডুকরে ওঠে
সকল সদ্যজাত শিশু থেকে দুগ্ধপোষ্যেরাও !
কারণ বস্তির পোড়া বুকে যে একটিও
পালান গাই নেই !
হিসাব মেলে না
ইরা দোলুই
দৈনন্দিন সন্ধ্যার ভাঁজে লেখা হয় রাত্রিকথা
তারপর ভালোবাসা বুক চিতিয়ে শুয়ে পড়ে
সেগুনের নন্দিত কারুকাজ ভরা বিছানায় !
কতোনা বোবা কথা নীরবে পাশ ফিরে শোয়
কতো ভালোবাসাও দীর্ঘশ্বাসের দড়ি টানে!
অধিকারের চূড়ান্ত অভ্যাসও খিলখিল হাসে!
কতোদিন মানিয়ে চলার শপথ টিকে থাকে!
কিসের অণ্বেষণে এ জীবন বয়ে বেড়ানো!
কে ফেরাবে রিল গোটানো সেই পঁয়ত্রিশটা বছর?
পাথর চাপা বিবর্ণ ঘাসের মতো আমিও
তাচ্ছিল্যের শয্যায় প্রতি রাতে বৈধ ধর্ষিতা!
_________
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…