<<<<মেরুন সময়ের কবিতা>>>>
স্বপ্নে আসিস নিয়মিত
বুকের ব্যথায় রোজ
নদীর যখন কুল ভেঙেছে
কে আর নিল খোঁজ।
উপত্যকার আগাছা ফুল
বাগান করা বারণ
শীত ফুরালো মাঝ বিকেলে
কেউ জানে না কারণ।
বৃষ্টি বাদল মন খারাপের
তোকেই তবু চাই
ঠোঁটের তিলের মেরুন শাড়ির
লোমশ বুকে ঠাঁই।
<<<<জৈষ্ঠ্য মাসের লেখা>>>>
মৌমিতা দাস
জৈষ্ঠ্যের দ্বিতীয় রাতটা একটু আলগা
খোঁজ রেখেছি তার জাগার
সবুজ আলো মাখা প্রোফাইল ছবি
হাসছিস নাকি ছাই করছিস আমার গোলাপী ঢাকাই।
ইয়ার্ডের মেঠো পথে রয়ে গেছে বাদামি লিপস্টিক আর পুড়ে যাওয়া আঙ্গুলের ছাপ
আমি ছাড়াই পারলে খুঁজে আনিস তাকে।
লুকিয়ে রাখিস যত্নে, আড়ালে…
কোনোদিন পরজনমে যদি তোর পোড়া সিগারেট হই, কথা দিলাম তোকেও পোড়াব তোর মতো করে ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…