<<<<চোখ>>>>
চোখ হরিণীর অশরীরী সখ্যতা ভাঙে বুক
যে চোখে চোখ রেখে ভুলেছি সকল সত্য
নিভিয়েছি সামাজিক যত লাঞ্ছনা
চোখে মিনতি তবু বুঝেছি চোখে রেখে চোখ
তখনো বুঝিনি আমি ধৃতরাষ্ট্র সাজা দেখে
গান্ধারী -জীবন তবু করে গেছি পার…
আজ বৈতরণি তীরে এসে হইলো ঠাওর
অন্ধকার জীবনী এক লেখা হলো কার?
<<<<দস্তখত>>>>
সপ্তদ্বীপা অধিকারী
আমার চোখের তারাতেই ভাসে তোমার প্রতিবিম্ব
তোমার চুপকথারা আত্মাকে নিংড়ে নিয়ে
সাজিয়েছে কেমন
ঠোঁটের আনুগত্য…
তুমি ফুল ছুঁড়েছো বৃন্তকে অশালীন করতে…
ফলতঃ প্রতিটি ইচ্ছেরা নীরবে ভিজতে ভিজতে
নিয়ন আলোতেও মাখিয়েছে গাঢ় কুয়াশা…
ভাটিয়ালি সুরে ভেসে গেছে অহমিকারা
এইসব ফুল,সুর,স্বীকারোক্তি দেখো কেমন গোপবালিকাদের মতো করেছে বস্ত্রহীন…
জেনে রাখো,তোমাকে চেনাতে তাই কোনো দস্তখতের প্রয়োজন হবে না আর।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…