Categories: রবিয়াণী

অনুগল্প

✍️কলমে: সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়

<<<<ডিম্পু>>>>

ভোটের প্রচার সেরে নবীন ঘরে ফিরেই বউয়ের
দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইল,জগৎ কাঞ্চা কি
মাল দিয়ে গেছে?
বউ একটা মালের বোতল এনে রাখল টেবিলে।
দেখে নবীন রেগে কাঁই। পোষা ল্যাব্রেডরটার গলায় হাত বোলাতে বোলাতে বলল, আরে বাবা গান্ধী বাবার
কথা বলছি। আমি কি এই মাল বলেছি!
বউ টাকা আনতে ভিতরে যায়। কুকুরকে আদর
করতে করতে বলে,আরে বাবা ব্যবসা করবি নজরানা
দিবি না হয়! কী বল ডিম্পু! ডিম্পু কুচকুচে চোখ দুটি
ঘুরিয়ে চারপাশ দেখছিল। হঠাৎই মনিবের পায়ের পাতায় কামড় বসাতেই ছিটকে পড়ে নবীনবাবু।দেখে
অবাক! কানের কোল ঘেঁসে বিরোধী গুলি ছুটে গিয়ে
দেওয়ালে ধাক্কা খেল। প্রাণে বাঁচল নবীনবাবু।
কুকুরটাকে জড়িয়ে ধরে আদর করতে করতে
সে বলল- সাবাশ! ডিম্পু। সাবাশ!তুই না কামড়ালে যে আমি ছিটকে না গেলে তো মারা যেতাম। ওরে তোর মতো এমন বন্ধু আর কে আছে !!

<<<<কালবৈশাখী>>>>

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়

একটা সোঁ সোঁ আওয়াজ ঈশান কোণে স্বর্ণাভা ছড়িয়ে ছুটে আসছে। বৈশাখের রুদ্র রূপের উপর ছড়িয়ে দিল শান্তির জললিপি। কিন্তু ভোটবাবুদের
সমস্ত রোষ গিয়ে পড়ল ভগবান ব্যাটার উপর। কেউ
কেউ মুখ ফসকে দু-অক্ষর, চার-অক্ষরের ব্যবহার
আচমকা করে ফেলল। কাঁধের পতাকা জাপটে ধরে
কেউ লুকিয়ে হাত কপালে ঠেকিয়ে নিল। যাতে খুব
দোষ না নেয় ভগবান। কারণ ভোটের ফল বেরোনো বাকি। একজন,অন্যজনকে ফিসফিস করে বলল- — গাড়ল, গাম্বাটগুলো আর কবে বুদ্ধি হবে! এই সময় ভগবান বা আল্লাহকে কেউ ক্ষ্যাপায়! কবে যে সহজ সত্যটা বুঝবে!
ঝড় আছড়ে পড়ে তছনছ করে দেয় সব। সব দলের পতাকা ভিজে লতপত করছে। একে অপরকে এমন বুকে জড়িয়ে ভিজছে যেন সবাই সবার সাহারা,হরি-হর আত্মা
‘আহা! এটা যদি সত্যি হত!’ বলতে বলতে নিখিলদা পানের খিলি মুখে পুরে বলে—ঝড় থেমেছে চল চল বাড়ি যাই। মনে রাখিস কালবৈশাখীর শুরু।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…