কবির শরীর চলে গেলে সে তোমার
মোহজালে আর ধরা দেয় না; হোমার
বেঁচে আছে? মহাকাব্যে বিষাদের ছায়া–
আর দীর্ঘ কাব্য নয়; দীর্ঘতম কায়া
ফেলে রেখে চলে যায় ব্যাসদেব,এবং
কালিদাস ; বাল্মীকির ঘুম পায়;ঢং ঢং
বাজছে মস্কোর ঘড়ি –ছড়ি হাতে নিয়ে
রাস্ট্র নায়কের লোভ–এবার বিছিয়ে
দিচ্ছে সাদা থান,লাশ-ফুল কার অঙ্গে?
সাত সাগরের থেকে উন্মাদ তরঙ্গে
জাগে কবির শরীর –মুছে যায় দিন–
লেনিন লেনিন, বলো স্টালিন স্টালিন —
কেউ শোনে না, স্তাবক -ভাষ্য, ডিসকোর্স
বদলে চলেছে,প্রকাশের কতো সোর্স
এখন–সবুজ পৃথিবী শুনছে গান–
কবির শরীরে ফুটে আছে রাস্ট্র-ধান;
কে তুমি নির্বোধ, আমাকে আঘাত করো?
ঘরের মরণ হলে জন্মেছে ঘরও…
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…