নিউজ ডেস্ক: বাংলা ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালের হাত ধরেই অভিনয় জগতে প্রথম আত্মপ্রকাশ ঋতাভরী চক্রবর্তীর। এরপর তিনি কাজ করেছেন ‘ব্রহ্মা জানেন গোপন কর্মটি’ মত জনপ্রিয় ছবিতে ও ম্যাগাজিনের ফোটোশ্যুট বা গয়নার বিজ্ঞাপনে ঋতাভরী বেশ পরিচিত মুখ।
বাংলা ইন্ডাস্ট্রিতে তার রয়েছে নিজস্ব একটি পরিচয়। আর তিনি নিজে হাতে সেটি তৈরি করেছেন। তার অভিনয় জয় করে নিয়েছে দর্শকের মন। বর্তমানে তিনি কাজ করছেন বলিউড ইন্ডাস্ট্রিতেও। অভিনেত্রীকে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন মূলক কাজ ও মডেলিং করতে দেখা যায়। যদিও এসব কাজের মধ্য দিয়ে তিনি বেশ খ্যাতি লাভ করেছেন।
বর্তমানে অভিনেত্রী ব্যস্ত রয়েছেন নানা সমাজসেবামূলক কাজে। তার নিজস্ব একটি সংস্থা রয়েছে মূক ও বধির শিশুদের জন্য। পাশাপাশি অভিনেত্রীকে দেখা গেল কোভিড পরিস্থিতিতে ১০০ জন দুস্থ প্রবীণ নাগরিকের টিকাকরণের ব্যবস্থা করতে। নানা সেবামূলক কাজ কর্মের মধ্যে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায় থাকেন এই অভিনেত্রী। তবে অভিনেত্রী কিন্তু সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেন খুব।
সম্প্রতি অভিনেত্রীর দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তীর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শোনা যাচ্ছে এই বিয়ের অনুষ্ঠানে সাথে সাথে অভিনেত্রী নাকি নিজের বিয়েটাও পাকাপাকিভাবে সেরে ফেললেন। তাও আবার মুম্বাইতে। যদিও এই মুহুর্তে তার ক্যারিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী। এমতো অবস্থায় অভিনেত্রী এমন একটি সিদ্ধান্ত বোকামি বলে মনে করেন তাঁর অনুরাগীরা।
একটি বিজ্ঞাপনের ক্লিপকে ব্যবহার করে কারা যেন রটিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই খবরে বেজায় রাগ করেছেন অভিনেত্রী।
অনুরাগীদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেন যারা এমনটা রটিয়েছেন, একদমই ভুল কথা বলছেন। এমনটা কিছুই ঘটেনি অভিনেত্রী জীবনে। সোশ্যাল মিডিয়ার ভুঁয়ো খবর বা ভুলভাল তথ্যে একেবারেই আস্থা রাখতে না করেছেন তিনি।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…