নিউজ ডেস্ক: জিও-র সবথেকে সস্তা প্ল্যান, ১০০ টাকার কমে দৈনিক ১.৫ জিবি ডেটা, ফ্রি কল। অবাক হচ্ছেন তো ? কিন্তু সত্যি ব্যাপারটি। গ্রাহকদের জন্য নতুন প্ল্যান আনল রিয়ালের জিও। এবার মাত্র ৯৮ টাকায় আপনি দৈনিক ১.৫ জিবি ডেটা এবং যেকোনও নেটওয়ার্কের ফোনে বিনামূল্যে কল করতে পারবেন। ৯৮ টারা নয়া এই প্ল্যানটি ১৪ দিনের জন্য বৈধ থাকবে। এতে আপনি দৈনিক ১.৫ জিবি করে মোট ২১ জিবি ডেটা পাবেন। এছাড়া আনলিমিটেড কলের সুবিধা পাবেন এই প্ল্যানে।
উল্লেখ্য, এর আগেও জিও-র ৯৮ টাকার একটি প্ল্যান ছিল। তবে পরে সেটিকে বাদ দেওয়া হয়। তবে এবারের প্ল্যানে আগের বারের তুলনায় অনেক বদল আনা হয়েছে। আগের ৯৮ টাকার প্ল্যানটিতে মাত্র ২ জিবি ডেটা পাওয়া যেত। তবে এবারের প্ল্যানে গ্রাহকরা ৯৮ জিবি ডেটা পাবেন। তার সঙ্গে রিলায়েন্স জিওর এই প্ল্যানে আপনি বিনামূল্যে জিও অ্যাপসের সাবস্ক্রিপশন পাবেন।
এদিকে ৯৮ টাকার পরই জিও-র সবথেকে সস্তা প্ল্যান ১২৯ টাকার। এই প্ল্যানটির মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানটিতে মোট ২ জিবি ডেটা পাওয়া যাবে। তবে এতে আনলিমিটেড কলের সুবিধা পাবেন। তাছাড়া ৩০০ এসএমএস পাঠানো যাবে এই প্ল্যানে।
এছাড়া সম্প্রতি গ্রাহকদের জন্য মাত্র ৩৯ টাকার একটি প্ল্যান এনেছে জিও। তাছাড়া ৬৯ টাকার আরও একটি সস্তা প্ল্যান এনেছে জিও। এই নয়া প্ল্যানে ১৪ দিনের মেয়াদকালের জন্য সুবিধা মিলছে। তবে এই দুটো প্ল্যানই জিওফোন ব্যবহারকারীদের জন্য।
৩৯ টাকার প্ল্যানটির মেয়াদ ১৪ দিনের। ৩৯ টাকার প্ল্যানে দৈনিক ১০০ এমবি ডেটা পাবেন। এছাড়া সব নেটওয়ার্কে বিনামূল্যে কল করা যাবে। এছাড়া রোজ ১০০টি এসএমএস করা যাবে এই প্ল্যানে। জিওফোনের জন্য ৬৯ টাকার প্ল্যানটির মেয়াদও ১৪ দিনের। ৬৯ টাকার প্ল্যানে দৈনিক ৫১২ এমবি ডেটা পাবেন।এছাড়া সব নেটওয়ার্কে বিনামূল্যে কল করা যাবে। এছাড়া রোজ ১০০টি এসএমএস করা যাবে এই প্ল্যানে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…