Categories: এখন খবর

লকডাউনে সোনার দামে রেকর্ড পতন, করোনা আতঙ্কের মাঝেও স্বস্তিতা মধ্যবিত্ত

ওয়েব ডেস্ক : চলতি সপ্তাহে টানা সোনার দর ঊর্ধ্বমুখী হওয়ার পর বৃহস্পতিবার ফের নিম্নমুখী সোনা। বৃহস্পতিবার ভারতে একধাক্কায় অনেকটাই সস্তা সোনা। বৃহস্পতিবার এমসিএক্স সূচকে অক্টোবর গোল্ড ফিউচার্স-এ প্রতি ১০ গ্রামে ৩০০ টাকা কমে এই মূহুর্তে সোনার দাম দাঁড়াল ৫২,৩২০ টাকা। একই সাথে এ দিন স্পট গোল্ড সূচকে ০.৫% বৃদ্ধির ফলে বৃহস্পতিবার প্রতি আউন্স সোনার দাম দাঁড়ালো ১,৯৪০ ডলার। পাশাপাশি,এদিন রুপোর দামেও অনেকটাই পতনের দিকে এসেছে৷ সূচকে ০.৮% পড়ে যাওয়ার ফলে বৃহস্পতিবার প্রতি কেজি রুপোর দাম দাঁড়ালো ৬৭,৪৪০ টাকা।

এদিকে আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার সূচকে রুপোর দর ০.৮% বেড়েছে। এর জেরে এদিন প্রতি আউন্সের দাম যাচ্ছে ২৬.৯৪ ডলার। এবিষয়ে বিশেষজ্ঞদের দাবি, আমেরিকার ফেডেরাল রিজার্ভের বৈঠকের প্রভাবেই সোনার দামে বিপুল হারে পতন দেখা দিয়েছে৷ পাশাপাশি আরও মনে করা হচ্ছে, বাজারে করোনা ভ্যাক্সিন আসার সম্ভাবনা যতই বাড়ছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম তত কমছে৷ মনে করা হচ্ছে ভ্যাক্সিন বেরোনোর পর সোনার দামে আরও পতন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৫২,৩২০ টাকা। চেন্নাইতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১, ৫৭০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৬,২৫০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,৯৯০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,৯৯০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,৮৬০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৬,৫৭০ টাকা।

আন্তর্জাতিক বাজারে চলতি বছর সোনার দাম ২৭% বৃদ্ধি পেয়েছে। গত ৭ অগস্ট স্পট গোল্ড সূচক রেকর্ড উঠার জেরে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছিল ২,০৭৫.৪৭ ডলার। তবে তার পর থেকে প্রতিদিনই সোনার দামের ওঠানামা অব্যাহত রয়েছে৷ তবে করোনা সংক্রমণ ছড়ানোর আতঙ্ক থাকলেও এই মূহুর্তে চড়চড়িয়ে সোনার দামে পতনে স্বাভাবিকভাবেই খুশি মধ্যবিত্ত।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…