সাপ্তাহিক হিসেবে রেকর্ড পতন, সোনার দর কমলো ২০০০ টাকা, কেজিতে ৯০০০ টাকা কমলো রুপোর দর

ওয়েব ডেস্ক : দীর্ঘ কয়েক মাস পর অবশেষে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ভারতের বাজারে পড়ল সোনা ও রুপোর দাম। এমসিএক্স সূচক অনুযায়ী, শনিবার ভারতের বাজারে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম কমেছে ২৩৮ টাকা। সে অনুযায়ী এদিন সোনার দাম হয়েছে ৪৯,৬৬৬ টাকা। এদিকে সোনার পাশাপাশি রুপোর দামও বেশ খানিকটা পড়েছে। শনিবার ১ কেজি রুপোর দর কমে হয়েছে ৫৯,০১৮ টাকা। এদিকে সপ্তাহের হিসাবে ভারতে এদিন ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,০০০ টাকা এবং কেজি প্রতি রুপোর দাম কমেছে ৯,০০০ টাকা।

এ তো গেল ভারতের বাজারে সোনা-রুপোর দাম। এদিকে অন্যান্য রাজ্যের পাশাপাশি শনিবার কলকাতার বাজারেও দাম কমেছে হলুদ ধাতুর। শনিবার কলকাতায় ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম কমে হয়েছে ৪৮৩৬০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৮৩৬০০ টাকা। তবে ২২ ক্যারেটের পাশাপাশি খাঁটি সোনার (২৪ ক্যারেট) দামও অনেকটাই কমেছে। শনিবার কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ৪৯৩৬০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৯৩৬০০ টাকা।

এদিকে শনিবার কলকাতার বাজারে রুপোর দামও অনেকটাই অনেকটাই কমেছে। শনিবার কলকাতায় ১ গ্রাম রুপোর দাম ৫৯.০৫ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৪৭২.৪০ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৫৯০.৫০ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৫৯০৫ টাকা, ১ কেজি রুপোর দাম ৫৯০৫০ টাকা। তবে আচমকা আন্তর্জাতিক বাজারে সোনা-রুপোর দামের পতনে বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমানে আমেরিকায় পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার জেরেও ক্রমশ নিম্নমুখী হচ্ছে হলুদ ধাতুর দর।

Share
Published by

Recent Posts

HS Result 2026: ফল প্রকাশের দিন ঘোষণা, কীভাবে দেখবেন রেজাল্ট?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ১৪ মে প্রকাশিত হতে চলেছে ২০২৬…

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…