Realme লঞ্চ করতে চলেছে আকর্ষণীয় ফিচারসহ C সিরিজের দুটি স্মার্টফোন

টেক ডেস্ক: Realme এই বছর বাজারে অনেকগুলি নতুন স্মার্টফোন বাজারে এনেছে। এবারে Realme তাদের জনপ্রিয় C সিরিজের অন্যতম নতুন স্মার্টফোন Realme C20 কে লঞ্চ করতে পারে। ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনও বিশেষ কোনও তথ্য জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে যে, এটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে কোম্পানি লঞ্চ করবে।

জানা গিয়েছে যে, কোম্পানি এই ফোনটিকে লঞ্চ করবে মডেল নং RMX3061- এর সাথে। সম্প্রতি এই স্মার্টফোনটিকে থাইল্যান্ডে NBTC অথরিটি থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে।

মডেল নং RMX3063 এখনও টেক জগতে খুবই চর্চায় রয়েছে। ফোনটির সম্পর্কে বিশেষ কিছু জানা না গেলেও, মনে করা হচ্ছে যে এই ফোনটি Realme C20 সিরিজ হিসেবে লঞ্চ করা হবে বাজারে। এই মডেলটিকে সম্প্রতি দেখা গিয়েছে বিভিন্ন লিস্টিং সাইটে। তার মধ্যে রয়েছে BIS সাইট টিও। অর্থাৎ খুব শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে এই ফোনটিকে। লিস্টিং থেকে জানা গিয়েছে যে, এই স্মার্টফোনে দেওয়া হবে ৫,০০০ mAh -এর ব্যাটারি।

সম্প্রতি মাই স্মার্ট প্রাইজের একটি রিপোর্ট থেকে দুটি স্মার্টফোন সম্পর্কে জানা গিয়েছে। দুটি ফোনকেই সম্প্রতি লিস্ট করা হয়েছে ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS এ। এই তথ্য জানিয়েছেন জনপ্রিয় টিস্টার মুকুল শর্মা।

এখন এই কোম্পানির অন্যান্য স্মার্টফোনের মত আসন্ন এই C সিরিজের ফোন দুটি কতটা গ্রাহকদের মনে জায়গা করে নিতে পারে সেটি দেখার।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…