বাড়িতে বসেই নিজেই রেশন কার্ডের সঙ্গে যুক্ত করুন আধার কার্ড

নিউজ ডেস্ক: আর দেরি নয়, নিজের রেশন কার্ডের সঙ্গে আধার লিংক করিয়ে নিন। না হলে বন্ধ হয়ে যেতে পারে আপনার রেশন। ভবিষ্যতে বাতিল হয়ে যেতে পারে আপনার রেশন কার্ড। এরজন্য দৌড়াদৌড়ি বা কাফে তে গিয়ে লাইন দেওয়ার দরকার নেই। চাই একটা স্মার্টফোন যা এখন ঘরে ঘরে বহাল। বর্তমান সময়ে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা খুব গুরুত্বপূর্ণ।

এখন সরকার এক দেশ এক রেশন কার্ড দ্রুত কার্যকর করার জন্য পদক্ষেপ নিতে চলেছে , আর সুপ্রিম কোর্ট এই এক দেশ এক রেশন কার্ড নীতি বাধ্যতামূলক বলেছে। এই নীতি কার্যকরী হলে দেশের যে কোনও মানুষ যেকোনো জায়গায় রেশন তুলতে পারবেন। পরিযায়ী শ্রমিক অথবা ভিন জেলায়, ভিন রাজ্যে কর্মরত যে কোনও মানুষ তার নিকটবর্তী রেশন দোকান থেকে রেশন তুলতে পারবেন।

আর সেইজন্য আপনাকে নিজের রেশন কার্ডটিকে আধার লিংকের সাথে যোগ করতে হবে। মনে রাখবেন রেশন ছাড়াও রেশন কার্ড দেশের নাগরিকদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, তারই সাথে লকডাউনের বাজারে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে রেশন কার্ড এক টুকরো অক্সিজেনের সমান। তবে দেশের বিভিন্ন জায়গায় এই রেশন কার্ড নিয়েই চলছে জালিয়াতি, রাজ্য সরকারের নতুন পদক্ষেপে এক দেশ এক রেশন কার্ডের, নতুন ব্যবস্থা দ্বারা আপনি দেশের যেকোনো স্থান থেকে নিজে রেশন সামগ্রী তুলতে পারবেন, যার জন্য আপনাকে নিজের রেশন কার্ডের সাথে নিজের আধার লিঙ্কটিকে যোগ করতে হবে, যা এই মুহূর্তে বাধ্যতামূলক।

নিজের রেশন কার্ডের সাথে আধার লিংক যোগ করবেন জেনে নিন পদ্ধতি:-

1.অনলাইনে আবেদনের ক্ষেত্রে রেশন কার্ডের সাথে আধার লিংক যোগ করার জন্য আবেদনকারীকে প্রবেশ করতে হবে https://food.wb.gov.in/index.aspx এই ওয়েবসাইটতে।

2.এরপর আপনাকে সিলেক্ট করতে হবে DIGITAL RATION CARD RELATED SERVICES’ মেনুটি। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে ‘Apply For Updation Of Mobile Number And Aadhaar Card For Already Existing Ration Cards’ মেনু।

3.এর পর অনলাইনে নিজের মোবাইল নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার আবেদন জানাতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, যদি আপনি একান্তই নিজে থেকে অনলাইনে আবেদন করতে সক্ষম না হন তবে নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র এগিয়ে আবেদন করতে পারেন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…