Categories: এখন খবর

দুর্বিসহ হোমের পরিবেশ, পালাতে গিয়ে গন ধর্ষিতা মহিলা, খোদ কলকাতার ঘটনায় আবার মহিলাদের নিরপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব সংবাদদাতা: হোমের পরিবেশ জঘন্য তাই পালাতে গেছিলেন হোম থেকে কিন্তু গিয়ে পড়লেন ধর্ষকদের খপ্পরে। সোমবার ভোর রাতের ঘটনা খোদ রাজ্য রাজধানী কলকাতাতেই। কলকাতার পঞ্চসায়র এলাকার ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
. জানা গিয়েছে, কয়েকদিন ধরেই কলকাতার পঞ্চসায়র থানা এলাকার একটি হোমে থাকতেন ওই মহিলা। মহিলা জানিয়েছেন হোমের পরিবেশ জঘন্য। বিভিন্ন সমস্যা হচ্ছিল। হোম কর্তৃপক্ষ কোনও অভিযোগেই কান দিচ্ছিলনা। বাধ্য হয়ে ১১ নভেম্বর রাত তিনটে নাগাদ হোমের তালা ভেঙে বেড়িয়ে পড়েছিলেন তিনি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অভিযোগ, সেই সময় জোরপূর্বক দুই যুবক তাঁকে তুলে নিয়ে যায়। পরের দিন অর্থাৎ ১২ তারিখ সোনারপুর স্টেশন সংলগ্ন এলাকায় তাঁকে ফেলে যায় অভিযুক্তরা। এরপর কোনওক্রমে এক পথচারীর সহযোগিতায় এক আত্মীয়ের  বাড়ি পৌঁছন ওই মহিলা।নির্যাতিতা মহিলা জানান, হোমের সামনে থেকে তাঁকে নিয়ে একটি ফাঁকা মাঠে পৌঁছয় ওই দুই যুবক। সেখানেই ধর্ষণ করা হয় ওই মহিলাকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপর গাড়িতে তুলে ফের চলে নারকীয় অত্যাচার। পরে মঙ্গলবার সকালে রাস্তায় ফেলে যাওয়া হয় মহিলাকে। সূত্রের খবর, ইতিমধ্যেই গোটা ঘটনাটি জানিয়ে পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতিতার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত। কিন্তু এদিনের ঘটনায় হোম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কীভাবে রাত ৩টের সময় সকলের চোখ এড়িয়ে বাইরে গেলেন ওই মহিলা, সেই প্রশ্নই তুলছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে এই ঘটনার সঙ্গে যুক্তদের খোঁজার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি ওই মহিলা কেনই বা হোম থেকে পালানোর চেষ্টা করেছিলেন তাও জানার চেষ্টা করা হচ্ছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…