নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার এলাকায় এক আদিবাসী পরিবারের নলিকাটা মৃতদেহ উদ্ধার করে তীব্র অসন্তোষ ছড়িয়েছে এলাকায়। ২৬বছরের তরুনীকে ধর্ষন করে খুন করা হয়েছে এমনটাই দাবি পরিবার ও স্থানীয়দের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ডেবরা থানার ষাঁড়পুর গ্রামপঞ্চায়েত এলাকার কাঁকড়া- আত্মারাম গ্রামে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নিজের বাড়ি থেকে ১০০ মিটার মতো দূরে কলা বাগানের মধ্যে থেকে তার দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে তিন জায়গায় চাপ চাপ জমাট বাঁধা রক্ত দেখতে পাওয়া গেছে বলে দাবি স্থানীয়দের।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মৃত তরুনীর সালোয়ারের নিম্নভাগের পোষাক ছেঁড়া অবস্থায় এক পায়ে জড়ানো ছিল অন্য পায়ে ওড়না জড়িয়ে গাছের সঙ্গে বাঁধা ছিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরিবার সুত্রে জানা গেছে ঘরের একটি দুই বোনের সংগে ঘুমিয়ে ছিল নিহত তরুনী। রাতে ঘরের বাইরে বের হয় প্রকৃতির ডাকে সাড়া দিতে । সম্ভবত সেই সময় মুখে চাপা দিয়ে তাকে তুলে নিয়ে যায় দুষ্কৃতি বা দুস্কৃতিদের দল। তুলে নিয়ে যাওয়া হয় ঐ কলা বাগানে। তারপর ওখানেই দুষ্কর্ম করা হয়।
রাতে বিছানায় দিদিকে না দেখতে পেয়ে দুই বোন ডাকাডাকি করে। সাড়া না পাওয়ায় বাড়ীর সবাই বাইরে বেরিয়ে আসে। খোঁজাখুজির পর কলা বাগানের মধ্যে এমন অবস্থায় দেহ দেখতে পান। প্রতিবেশীরা জড়ো হয়।ডেবরা থানায় রাতেই খবর যায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যেতে গেলে এলাকার মানুষ বাধা দেয় এবং পুলিশ কুকুরের দাবী করেন। কিন্ত পুলিশ প্রসাশন সেই দাবী না মেনে ময়না তদন্তের জন্য দেহ তুলে নিয়ে যায় এমনটাই অভিযোগ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবার ওই তরুনীর জামাইবাবু নাম রাজু হেমরমকে পুলিশ তার গ্রাম থেকে তুলে নিয়ে যায়। রাজুর বাড়ী তার শ্বশুর বাড়ী থেকে দু কিমি দূরে মনোহরপুর গ্রামে। রাজুর স্ত্রী সহ পরিবারের বক্তব্য, তাদের বাড়ীতেই রাজু সারারাত ছিল। পুলিশ প্রসাশন আসল ঘটনা চাপা দিতে রাজুকে তুলে নিয়েগেছে। যদিও জেলার পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন রাজু ঘটনার কথা স্বীকার করেছে। পুলিশ সুপার আরও জানিয়েছেন ময়নাতদন্তর রিপোর্ট পেলেই বোঝা যাবে ধর্ষন হয়েছে কিনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে স্থানীয় মানুষদের অভিযোগ গ্রামের মধ্যে মদ আর জুয়ার ঠেক চলে সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত। গ্রামে চার চারটি জুয়ার ঠেক রয়েছে। আশ পাশের গ্রামগুলি থেকে সাধারন গরীব মানুষ সহ দূষ্কৃতিদের ভিড় জমায় এখানে আর এই সব কারনে এলাকায় অপরাধ বাড়ছে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…