নিজস্ব প্রতিনিধি: শনিবার সকালে এক মহিলার নগ্ন, ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানা এলাকায়। কেশিয়াড়ি বাজার থেকে ৫কিলোমিটার দুরে রাংটিয়া গ্রামের লাগোয়া একটি জমি থেকে উদ্ধার হয় দেহটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মহিলার নাম শকুন্তলা মল্লিক (৩২)। দেহটি পর্যবেক্ষণ করার পর পুলিশের প্রাথমিক অনুমান ধর্ষণ করার পর খুন করা হয়েছে মহিলাকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শকুন্তলার নিথর ক্ষত বিক্ষত ও রক্তাক্ত দেহটি যেখানে পড়ে ছিল সেই স্থান থেকে অনেক দূর পর্যন্ত রক্তের দাগ দেখা গিয়েছে। অনুমান খুনের পর মৃতাকে টেনে এনে ওই স্থানে ফেলা হয়েছে। মৃতার নিজস্ব বাড়ি খড়গপুর গ্রামীন থানা প্রতাপপুর গ্রামে। স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে গত পাঁচ বছর ধরে বাপের বাড়ি রাংটিয়াতে থাকতেন। দিন মজুরি করে ৮ বছরের এক মেয়েকে নিয়ে সংসার প্রতিপালন করতেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রতিবেশীরা জানান শকুন্তলার সঙ্গে প্রতিবেশী এক ব্যক্তির সম্প্রতি একটি অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল বলে গ্রামে খবর ছিল। শুক্রবার সন্ধ্যায় একটি ফোন আসার পরই বাড়ি থেকে বেরিয়ে যায় শকুন্তলা। মৃতার কাকু বাবলু দণ্ডপাট বলেন, সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি শকুন্তলা। সকালে তার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে বলে গ্রামবাসীর কাছে জানতে পারি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাবলুর আভিযোগ , ” আমি নিশ্চিত সাঁতরাপুর চারগেরিয়া এলাকার তপন মান্নাই এই খুনের সঙ্গে জড়িত, তার সঙ্গেই অবৈধ সম্পর্ক ছিল আমার ভাইঝির।” ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…