Categories: এখন খবর

গড়বেতায় প্রতিবন্ধী নাবালিকাকে ঘরে ঢুকে ধর্ষন, গ্রেপ্তার অভিযুক্ত যুবক

নিজস্ব সংবাদদাতা: হায়দ্রাবাদ, উন্নাও, কালীঘাট, মালদা, কামদুনি, পার্কস্ট্রিট ধর্ষন তালিকায় যুক্ত হয়েই চলে একেকটি নাম। প্রতি ঘন্টায় এদেশে নাকি ১০জন মহিলা ধর্ষিতা হন। শনিবার সেই এক ঘন্টায় যুক্ত হল গড়বেতার নামও।পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে এক প্রতিবন্ধী নাবালিকাকে  ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশি যুবকের বিরুদ্ধে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গড়বেতা গ্রামে পনেরো বছরের এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করে প্রতিবেশী এক যুবক। ঘটনার সময় বাড়িতে একাই ছিল নাবালিকা। বাড়ি ফিরে মেয়ের কাছ থেকে ঘটনার কথা জেনে প্রতিবেশী ঐ যুবকের নামে গড়বেতা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে দু’ ঘন্টার মধ্যে যুবককে গ্রেফতার করে পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম লালু দুলে। বছর বাইশের ঐ যুবক বিবাহিত বলে জানা গিয়েছে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, এদিন সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। বাবা মা মাঠে কাজ করতে গিয়েছিল। সেই সুযোগে প্রতিবেশী যুবক বাড়িতে ঢুকে বাথরুমে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনার কথা কাউকে বলতে নিষেধ করে। বললে পরিনাম খারাপ হবে বলেও হুমকি দেয়। পরে নাবালিকা তার মা’কে ঘটনার কথা জানায়। এরপর গড়বেতা থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন নির্যাতিতার মা। দোষীর উপযুক্ত শাস্তি দাবী করে নাবালিকার পরিবার। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নির্যাতিতা নাবালিকার চিকিৎসা ও শারীরিক পরীক্ষা করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…