নিজস্ব সংবাদদাতা: যুবকের মৃত্যুকে ঘিরে চরম উত্তেজনা ছড়াল দক্ষিনপুর্ব রেলের খড়গপুর ডিভিশনের মেন হাসপাতালে। শনিবার সকালের ঘটনায় এক রেল কর্মচারীর পঁচিশোর্ধ্ব তরুনকে অসুস্থ অবস্থায় ওই হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক তাঁকে না দেখায় তাঁর মৃত্যু হয়েছে বলে ক্ষোভে ফেটে পড়ে যুবকের আত্মীয় ও প্রতিবেশীরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তেজিত জনতা হাসপাতালের একটি কাঁচের দরজা ভেঙে ফেলেন । খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন রেল নিরপত্তা রক্ষীর আধিকারিক ও জওয়ানরা। জনতাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে উত্তেজনার প্রশমন ঘটান তাঁরা। যদিও রেলের পক্ষ থেকে এই আভিযোগ অস্বীকার করা হয়েছে। কোনও পক্ষই বিষয়টি নিয়ে থানায় আভিযোগ দায়ের করেনি। মৃত যুবকের নাম এস শঙ্কর যাঁর মস্তিষ্কে যক্ষার প্রাদুর্ভাব ঘটেছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…