এখন খবর

জান বাজারের ‘রাণী রাসমণি’ ছুটির মেজাজে দার্জিলিংয়ে! মুহূর্তে ভাইরাল একের পর এক পোজ

নিউজ ডেস্ক, শিলিগুড়ি : এখন তাঁর বয়স ৭০পেরিয়ে গেছে প্রায়। বার্ধক্যের ছাপ সারা শরীরে। জামাই মথুর ছাড়া আজকাল আর প্রায় কোনও কিছুই করে উঠতে পারেননা। কিন্তু সেই রাণী মা কেই দেখা গেল পাহাড়ে উঠছেন আর নামছেন তরতর করে। না, অবাক হওয়ার কিছুই নেই। পর্দার রাণী মা এখন শুধুই এক কলেজ পড়ুয়া ছাত্রী, দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। সেই দিতিপ্রিয়াই এখন ফুরফুরে মেজাজে।

শ্যুটিংয়ের ফাঁকে চষে বেড়াচ্ছেন দার্জিলিংয়ের একের পর এক পাহাড়, ঘুরছেন চায়ের বাগানে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন দু-চোখ ভরেই। খুব ছোট থেকেই অভিনয় জগতে পা রেখেছিলেন দিতিপ্রিয়া। ছোট পর্দার প্রথম কাজ যীশু সেনগুপ্তের মেয়ের চরিত্রে। এরপর বড় পর্দার ‘রাজকাহিনী’ ছবিতেও তাঁর অভিনয়ের দক্ষতা দর্শকদের নজর কাড়ার মতো। এখন অবশ্য সে সবই অতীত। এখন তিনি ছোট পর্দায় ‘রাণী রাসমনি’র এক উজ্জ্বল চরিত্র। ঘরে ঘরে যাকে দেখার জন্য উপচে পড়েন বাঙালি।

করুনাময়ী রাণী রাসমনি সিরিয়ালের পর আর ঘুরে তাকাতে হয়নি কলেজ পড়ুয়া অভিনেত্রীকে। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে আট থেকে আশি প্রত্যেকের মন জয় করেছেন ইতিমধ্যেই। তিনিই এসেছেন কয়েকদিনের জন্য পাহাড়ে।

যে কোনও এই বয়সী ছেলে মেয়েদের মধ্যেই ঘুরতে যাওয়ার একটা প্রবল আগ্রহ থেকেই যেমনটা রয়েছে দিতিপ্রিয়ার মধ্যে।  তিনি যে ভালোবাসেন, তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই বোঝা যায়। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন। এবারও তাঁর অন্যথা হয়নি। ছুটি পেয়েই পাহাড়ের আনাচে কানাচে বেরিয়ে পড়েছেন দিতিপ্রিয়া। পাশাপাশি শেয়ার করেছেন তাঁর প্রতি মুহূর্তের ছবি। আর সেই ছবি পেয়েই ভক্তরা আকুল। বিভিন্ন ক্যাপশন দিয়ে সেই ছবি দিতিপ্রিয়া ভক্তরা পোস্ট করেছেন ফেসবুকের (fecebook) দিতিপ্রিয়া ফ্যান ক্লাব পেজে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…