এখন খবর

বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ উদ্ধার; মৃত্যু ঘিরে ধোঁয়াশা, তদন্তে পুলিশ

নিউজ ডেস্ক: বিজেপি সাংসদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সকাল সকাল। ঘটনাটি ঘটেছে দিল্লীতে। হিমাচল প্রদেশের মান্ডির সাংসদ রাম স্বরূপ শর্মার দিল্লীর বাসভবন থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

জানা যায়, যে ঘর থেকে সাংসদ রাম স্বরূপ শর্মার মৃতদেহ উদ্ধার হয় সেই ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল। এদিন সাংসদের বাড়ীতে থাকা এক কর্মীই প্রথমে বাইরে থেকে দেখতে পান বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মা ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তবে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় বিপত্তি হয়। এরপর পুলিশে খবর দেন ওই ব্যক্তি। পুলিশ এসে ঘরের দরজা খুলে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিমাচল প্রদেশের মান্ডির ওই বিজেপি সাংসদ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। এটি আত্মহত্যার ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

এদিকে সাংসদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানী শহরে। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর ঘটনার খবর পেয়েই পৌঁছে যান রাম স্বরূপ শর্মার বাড়ীতে। মান্ডির সাংসদের অকাল মৃত্যুতে শোকাহত কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। ট্যুইটে তিনি লিখেন, ‘‘মান্ডির সাংসদ রাম স্বরূপ শর্মার অকাল মৃত্যুর খবর শুনে আমি হতবাক ও গভীরভাবে দুঃখিত। তিনি একজন নিখুঁত ভদ্রলোক ছিলেন৷ তাঁর সঙ্গে আমার অনেক অনুষ্ঠানে যোগ দেওয়ার একাধিক সুন্দর স্মৃতি ছিল। তাঁর আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর তাঁর পরিবারকে এই বেদনা থেকে মুক্ত হতে শক্তি দিন।’’

এদিকে বিজেপি সাংসদের মৃত্যু ঘিরে দানা বাঁধছে একাধিক রহস্য। যদিও পুলিশের অনুমান হতাশা থেকেই এই মৃত্যু। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাংসদের দেহ ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…