নিজস্ব সংবাদদাতা : “গত দেড় মাসেরও বেশি সময় ধরে খোঁজ মিলছেনা দিল্লিতে অবস্থিত ভারত সরকারের। শুনেছি তারা নাকি বাংলায় পড়ে রয়েছেন তাই তাঁদের খোঁজে বাংলায় এসেছি। খোঁজ পেলে বেঁধে দিল্লি নিয়ে যাব!” নির্বাচনী প্রচারের মাঝে শনিবার এমনই এক অদ্ভুদ সমাবেশের স্বাক্ষী রইল নন্দীগ্রাম। যে সমাবেশে হাজির ছিলেন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের একটি অংশ। আর তাঁদেরই পক্ষ থেকে কথা গুলি বলছিলেন, সংযুক্ত কিষাণ মোর্চা মহাপঞ্চায়েতের কৃষক নেতা রাকেশ টিকায়েত।
২০০দিন ধরে আন্দোলনরত কৃষকদের নেতা টিকায়েত এদিন নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, “প্রধানমন্ত্রী মান্ডি বাদ দিয়ে অন্যান্য জায়গায় সবজি বিক্রি করার পরামর্শ দিয়েছেন কৃষকদের। আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি এবার থেকে সংসদ ভবনের সামনেই সবজি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য কোনও দলের হয়ে ভোট প্রচারে না এলেও টিকায়েতরা জানিয়েছেন, ‘আপনারা আপনাদের পছন্দের রাজনৈতিক দলকে ভোট দিন কিন্তু বিজেপিকে ভোট দেবেননা। কারন বিজেপি শ্রমিক কৃষকদের কথা ভাবেনা। ওরা বড় বড় শিল্পপতি, বড়লোকদের সুবিধা করে দেওয়ার জন্যই সরকারে আসতে চায় কারন ওরা ধনী শিল্পপতিদেরই পার্টি। ক্ষমতায় এলে আপনাদেরও সর্বনাশ করে দেবে।”
কৃষক আন্দোলনের নেতারা দাবি করেছেন এই মহাপঞ্চয়েতের কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক। কৃষকদের স্বার্থ রক্ষাই মহাপঞ্চয়েতের প্রধান ও একমাত্র উদ্দেশ্য। যেহেতু বিজেপি কৃষক বিরোধী এবং কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাই শুধু মানুষের কাছে একটা কথা বলতে এসেছেন বিজেপি যেন জিততে না পারে । বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের জমি বাড়ি চলে যাবে ।
কৃষক নেতাদের আভিযোগ কেন্দ্র সরকার বড় বড় শিল্পপতিদের জন্যে কাজ করছে । কৃষি বিলের নামে বড় বড় শিল্পপতিদের হাতে কৃষকদের জমি তুলে দেওয়ার চেষ্টা করছে । সেকারণে দেশের কোনায় কোনায় আন্দোলন ছড়িয়ে দিতে হবে ।
কৃষক নেতার জানান বিজেপিকে হারানোর জন্যে তাঁরা মানুষের কাছে এসেছেন।
এই পঞ্চায়েতে কৃষক আন্দোলনের নেতাদের পাশে উপস্থিত ছিলেন সমাজকর্মী মেধা পাটেকার। মেধা বলেন, আমার মনে আছে এই নন্দীগ্রামের জমি আন্দোলনে এখানকার মানুষ জাতি ধর্ম নারী পুরুষ ভেদাভেদ না করে আন্দোলন করেছিলে। এখন সেই নন্দীগ্রামেই ধর্মীয় বিভাজনের বীজ পোঁতা হচ্ছে রাজনীতির নামেই। কৃষি আইন ভারতের কৃষকদের কী ভাবে অস্তিত্বহীনতায় ঠেলে দিতে চলেছে তাঁর বিবরণ দেন মেধা। মেধা দাবি করেন, শুভেন্দু অধিকারী সিবিআইর ভয়ে বিজেপিতে গিয়েছেন। ওনার কথাও শুনবেননা। বিজেপি বাদে যাকে খুশি ভোট দিন আপনারা।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…