অশ্লেষা চৌধুরী: রাজ্যে Z ক্যাটাগরি নিরাপত্তা প্রাপকের তালিকায় জুড়ল নয়া নাম। তিনি আর কেউ নন, তিনি হলেন, সদ্য দলত্যাগী রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। রবিবার রাত থেকে এই নিরাপত্তা পাচ্ছেন ডোমজুড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক। এছাড়াও নিরাপত্তা পাবেন বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী,রুদ্রনীল সেন-সহ বাকি যারা পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। তবে তারা কোন ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন, তা স্পষ্ট নয়।
শনিবার বিশেষ বিমানে দিল্লিতে উড়ে গিয়ে বিজেপিতে যোগ দেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক। রবিবার হাওড়ার ডুমুরজলার সভায় আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। এদিনের সভা থেকে ফেরার পথে, হাওড়ার বেশ কয়েকটি জায়গায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ হয়। সূত্রের খবর, এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়।
বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতার একাধিক ঘটনা প্রকাশ্যে আসছে। হেস্টিংসে বিজেপির অফিসে যাওয়ার পথে হামলার অভিযোগ পাওয়া যায় সদ্য তৃণমূল কংগ্রেসে থেকে বিজেপিতে যোগদান করা সুনীল মন্ডলের। ঘটনার পর সুনীল মন্ডলকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । নিরাপত্তা বিষয়ক সমস্ত সাহায্যের আশ্বাস দেন তিনি। এরপরের দিনই দেখা যায় সুনীল মন্ডলকে CRPF-এর তরফে Y ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে । নির্বাচনের আগে দুর্গাপুরে আর খড়গপুরে দুই কোম্পনি CRPF বাহিনীকে পাঠানো হয়ে । নিরাপত্তা দেওয়ার বিষয়ে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়ে । শুভেন্দু অধিকারী সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি যোগদানের পর হাই সিকিউরিটি করে দেওয়া হয়ে দু’দিনের মধ্যেই ।
Z ক্যাটাগরি CRPF সিকিউরিটিতে ২৪ জন জওয়ান থাকেন । তারা ভিআইপি ব্যক্তির বাড়ীতেও নিরাপত্তা দেন । যদিও রাজীব বাবু জানিয়েছেন,রবিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ও কৈলাস বিজয়বর্গী ফোন করেন ৷ সভার পর যে ঝামেলা হয়েছিল সেই বিষয়ে জানেন এবং আমার নিরাপত্তা বাড়ানো হচ্ছে জানানো হয় । CRPF সূত্রে খবর, স্বরাষ্ট্র দফতর থেকে ইতিমধ্যেই নির্দেশ জারি হয়ে গিয়েছে । এরপর যা নির্দেশ আসবে সেই অনুযায়ী তারাও নিরাপত্তা দিতে তৈরি । এদিকে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার বারুইপুরে প্রথম জনসভা রাজীব বন্দ্যোপাধ্যায়র । প্রদীপ ছাড়াও থাকবেন শুভেন্দু অধিকারী এবং শোভন চট্টোপাধ্যায়। জেড ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে তিনি যাবেন সভাতে। সেখানেও থাকতে পারে চমক, এমনটাই জানা যাচ্ছে।
প্রসঙ্গত, বর্তমানে রাজ্যে ৩ জন জেড ক্যাটিগরির নিরাপত্তা পান। এঁরা হলেন, রাজ্যপাল, বাবুল সুপ্রিয় ও শুভেন্দু অধিকারী। আর সেই তালিকায় এবারে জুড়ে গেলেন রাজ্যের সদ্য প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…