এখন খবর

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী দু’‌দিনও চলবে বৃষ্টিপাত; জানালো আবহাওয়া দপ্তর

নিউজ ডেস্ক: ভোর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি, চলবে আরও ২ দিন। গতকাল সোমবার রাত থেকেই শুরু হয়েছিল হালকা ঝোড়ো হাওয়া। শহরের কোথাও কোথাও এক পশলা বৃষ্টিও হয়েছে।

এদিন মঙ্গলবার ভোর থেকে শহর কাঁপছে বজ্রপাতে। তার পরেই শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। দিন গড়াতে বৃষ্টি থেমেছে। তবে আবহাওয়া স্বস্তিদায়কই রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্য আগেই পূর্বাভাস দিয়েছিল। জানিয়েছিল, কলকাতা এবং তার আশপাশে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। মঙ্গলবার সারাদিন চলবে সেই বৃষ্টি। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনাতে ভারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও কমবেশি বৃষ্টি হবে।

৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। দার্জিলিং এবং সিকিমের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাত।

তবে সব জায়গায় সমান বৃষ্টি হবে না। কোথাও কম, কোথাও বেশি। এই বৃষ্টিপাত আগামী দু’‌দিন চলবে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…