শিক্ষা নেয়নি রেল এবার মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের

নিজস্ব সংবাদদাতা: সেপ্টেম্বর মাসের গোড়াতেই দক্ষিন পুর্ব রেলের খড়গপুর-হাওড়া শাখার ঘোড়াঘাটা স্টেশনে মোবাইল ছিনতাইবাজের হাতে আক্রান্ত হয়েছিলেন পুর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের ভূমি রাজস্ব আধিকারিক সংযুক্তা পাল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রেলের তরফে বলা হয়েছিল সন্ধ্যার পর থেকে রেলের কামরায় নিরাপত্তা বাড়ানো হবে কিন্তু আবারও ওই শাখাতেই মোবাইল ছিনতাইবাজেরই পাল্লায় পড়ল এক যুবক এবং এবার  প্রান গেল ওই  যুবকের।
মোবাইল ফোন ছিনতাইকারীকে ধরতে গিয়ে মৃত্যু হয়েছে ওই এক যুবকের ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া স্টেশনের কাছে। মৃতের নাম সৌরভ ঘোষ । জানা গেছে সৌরভের দামী মোবাইল ফোন ছিনতাই করে পালাচ্ছিল এক দুষ্কৃতী। তাকে ধরতে  ট্রেন থেকে ঝাঁপ দেয় সৌরভ। ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা   সৌরভ কলকাতায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্বলপুর এক্সপ্রেস ট্রেনে টাটা যাচ্ছিলেন তিনি । তার দামি মোবাইল ফোন ছিনতাই করে পালাচ্ছিল এক দুষ্কৃতী। তাকে ধরতে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যান সৌরভ । তাকে জি আর পি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । সেখানে মৃত বলে ঘোষণা করা হয় তাকে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দক্ষিণ পূর্ব রেলের জন সংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, ছিনতাইকারী কে ধরতে গিয়ে ট্রেনের থেকে ঝাঁপ দিয়ে  মৃত্যু খুব মর্মান্তিক ঘটনা । রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো করার চেষ্টা করা হচ্ছে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…