এখন খবর

ভাইরাসের বাড়বাড়ন্তের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের দূরদর্শিতার নেতৃত্বের অভাবকেই দায়ী করলেন রঘুরাম

নিউজ ডেস্ক: রঘুরাম রাজন ২০১৩ সালে রিজার্ভ ব্যাঙ্কের প্রধান পদে আসীন হয়েছিলেন। কেন্দ্রে মোদী ক্ষমতায় আসার পর দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং পাশাপাশি আরবিআই লভ্যাংশ এবং সুদের হারের বিষয়ে পদ শিবিরের সঙ্গে মতানৈক্য হয় গভর্নরের। পরবর্তীতে পদ ছাড়ার পর মোদী সরকারের ডিমনিটাইজেশন নীতি নিয়েই সরব হয়েছিলেন রঘুরাম রাজন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর এই রঘুরাম রাজন গত বছরের মতো চলতি বছরেও করোনা
ভাইরাসের বাড়বাড়ন্তের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের “দূরদর্শিতার, নেতৃত্বের অভাব”কেই দায়ী করেছেন।

সম্প্রতি সংবাদমাধ্যম ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রঘুরাম রাজন বলেন, “এখনও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। ব্রাজিলে যা হয়েছিল সতর্ক না হলে সেই পরিস্থিতি মারাত্মক আকার নিয়ে ফিরে আসতে পারে।”

ভারতবর্ষে গত রবিবার রেকর্ড সংখ্যাক মৃত্যু হয়েছে। দৈনিক আক্রান্ত এখনও সাড়ে তিন লক্ষের বেশি। সংক্রমণ রুখতে লকডাউন শুরু কথা মোদী সরকারকে ভাবতে বলছে সুপ্রিম কোর্ট।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ এবং বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রঘুরাম রাজন বলেন, “আত্মতৃপ্তি আমাদের ক্ষতি করছে।”

Share
Published by
Tags: india

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…